উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে কূ-প্রস্তাবে রাজী না হওয়ায় গৃহবধুকে পিটিয়ে রক্তাক্ত যখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ৩১ আগষ্ট উজিরপুর মডেল থানায় ভূক্তভোগী গৃহবধু বাদী হয়ে ওটরা ইউনিয়নের মশাং গ্রামের অভিযুক্ত জসিম মোল্লার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ ও আহত সুত্রে জানা যায় উপজেলার ওটরা ইউনিয়নের মশাং গ্রামের মৃত মজিদ মোল্লার ছেলে লম্পট জসিম মোল্লা(২৮) একই গ্রামের ২ সন্তানের জননীকে তার স্বামী চাকুরির সুবাদে ঢাকায় থাকায় সুযোগে তাকে ২ বছর ধরে উত্যক্ত করে আসছিল। এমনকী কূ-প্রস্তাবে রাজী না হওয়ায় ক্ষিপ্ত হয়ে আমাকে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করার হুমকী দেয়। এ নিয়ে স্থানীয় ভাবে একাধিকবার শালিশ বঠক হয়েছিল। তারপরেও ওই লম্পট ক্ষ্যন্ত হয়নি। ধর্ষণের হুমকী অব্যাহত রেখেছে জসিম। এরই ধারাবাহিকতায় ২৯ আগষ্ট সন্ধা সাড়ে ৭ টার দিকে লম্পট জসিম মোল্লা পূনরায় ওই গৃহবধুকে বসত ঘরে ঢুকে কূ-প্রস্তাব দেয়। এনিয়ে কথার কাটাকাটি শুরু হলে। জসিম বেপরোয়া হয়ে গৃহবধুকে কাঠের লাঠি দিয়ে এলোপাথারী ভাবে পিটিয়ে রক্তাক্ত যখম করে। এতে গৃবধুর ঠোট ও শরীরের বিভিনś স্থানে আঘাত প্রাপ্ত হয়। এদিকে স্থানীয়রা আহত গৃহবধুকে উদ্ধার করে চিকিৎসার জন্য উজিরপুর হাসপাতালে নেয়ার পথে বাধা সৃষ্টি করে জসিম। কোন উপায়ন্তু না পেয়ে অটো বাইক চালক গাড়ি পিছনে ঘুরাইয়া আসিয়া অণ্য পথ দিয়ে আহতকে গৌরনদী হাসপাতালে নিয়ে যায়। ভূক্তভোগী জানান আমাকে প্রায় কূ-প্রস্তাব দেয় নারীলোভী লম্পট জসিম মোল্লা। তাতে রাজী না হওয়ায় আমাকে জোরপূর্বক ধর্ষণ করবে বলে হুমকী দিয়ে আসছে। এমনকী তার কূ-প্রস্তাবে রাজী না হওয়ায় ক্ষিপ্ত হয়ে বসত ঘরে ঢুকে আমাকে কাঠের লাঠি দিয়ে পিটিয়েছে এবং আমার কাপর চোপর টানা হেচঁরা করে শ্লীলতার হানি ঘটায়। অপর দিকে জসিমের মাতা বকুল বেগম(৫৫) উল্টো আমার উপর চড়াও হয়ে জসিমের হাতে ধারালো দা দিয়ে আমাকে কুপিয়ে হত্যা করতে বলেন। এসময় আমার ডাকচিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থল আসার টের পেয়ে ওই লম্পট পরবর্তীতিতে আমার ইľত হনন করবে বলে এবং প্রানে মেরে ফেলার হুমকী দিয়ে চলে যায়। অভিযুক্ত জসিম বাড়ী ছেড়ে পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান প্রতিটি অভিযোগ পাওয়া মাত্রই ঘটনাস্থল চৌকস পুলিশ অফিসার পাঠিয়ে প্রকৃত সত্য ঘটনা উৎঘাটন করেই যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮ সাল) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা বর্তমানে যুগ্মসচিব পর্যায়ে কর্ ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।'আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ ...
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
সব মন্তব্য
No Comments