স্টাফ রিপোটার: মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের এক দফা আন্দোলনে আজ ২০ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ঢাকার প্রেসক্লাবের সামনে একাত্মতা পোষণ করেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি। সংগঠনের ব্যানার নিয়ে উক্ত সংগঠন অবস্থান নেন।
বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির আহবায়ক মো. মতিউর রহমান মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, চাঁদপুর জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মো. বিলাল হোসেন, ঢাকা মহানগর আহবায়ক মোহাম্মদ ইয়াছিন, কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মো. আবদুস সোবহান, বগুড়ার নেতা মো. জাহাঙ্গীর আলম, পটুয়াখালীর নেতা মোস্তফা কামালসহ আরো অনেকে।
এ সময় সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক মতিউর রহমান মোল্লা বলেন, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের আন্দোলন যৌক্তিক। শিক্ষকদের আর্থিক নিরাপত্তার এ আন্দোলন ন্যায্য। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আছি।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন বলেন, শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করলে প্রকৃত অর্থে লাভবান হবে শিক্ষার্থীরা। আর শিক্ষকদের আর্থিক নিরাপত্তার ব্যবস্থা হবে। শিক্ষাকে উপেক্ষা করে অন্যান্য অগুরুত্বপূর্ণ খাতকে প্রাধান্য দেয়া হচ্ছে।
বেতন ভাতার জন্য যে আন্দোলন তা বাস্তবায়ন করতে চলমান বেতন-ভাতা প্রদেয়ের চারভাগের একভাগও অতিরিক্ত লাগবে না। যতদিন জাতীয়করণের দাবি আদায় না হচ্ছে ততদিন শিক্ষকদেরকে রাজপথে থাকার জন্য সমাবেশ থেকে আহবান জানান। তিনি সবগুলি শিক্ষক সংগঠনকে একত্র হয়ে আন্দোলন করারও আহবান জানান।
তিনি আরও বলেন, স্বাধীন দেশে শিক্ষা বেসরকারিকরণ ও প্রাইভেটাইজেশন কাম্য হতে পারে না। এ বৈষম্যের অবসান হওয়া জরুরি।
স্টাফ রিপোর্টার: দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ইস্পাতকঠিন জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর ভারত সফরে যাওয়ার বিষয়ে আগ্রহী ছিলেন—এমন তথ্য জানিয়েছেন সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ...
স্টাফ রিপোর্টার: সম্ভাব্য বোমা হামলা ও নাশকতার আশঙ্কায় দেশের সব জেলা, পুলিশ রেঞ্জ ও মেট্রোপলিটন ইউনিটে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ...
সব মন্তব্য
No Comments