ডেস্ক রিপোর্ট : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া না যায় এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়া সম্ভব না হয় সে ক্ষেত্রে বিকল্প মূল্যায়নের চিন্তা-ভাবনা রয়েছে। তবে এখন পর্যন্ত পরীক্ষা নেয়ার সিদ্ধান্তই রয়েছে।
মন্ত্রী আজ শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে কেরানীগঞ্জ জাজিরা মোহাম্মদিয়া আলীম মাদ্রাসায়, দুপুরে ইডেন মহিলা কলেজে, মোহাম্মপুর সরকারি উচ্চবিদ্যালয়ে, আগারগাঁও মহিলা পলিটেকনিক ইনস্স্টটিউট এবং সরকারি তিতুমীর কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের সময় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গত বছরের শেষে এবং এ বছরের শুরুতে সংক্রমণের হার কমিয়ে আনতে পেরেছিলাম। এখন করোনা সংক্রমণ ঊর্ধ্বগামী। আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞরা বলছেন ৫ শতাংশের নিচে গেলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো একটা পরিস্থিতি হয়। কিন্তু এখন সংক্রমণের হার ১৩ শতাংশের বেশি। তিনি আরো বলেন, স্বাস্থ্যবিধি মানলে সংক্রমণ কমবে। দেশের মানুষ তো মানছে না, আর মানছে না বলেই বার বার খারাপের দিকে যাচ্ছে।
মন্ত্রী বলেন, দেখা যাচ্ছে অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা ভালো করছে। এসএসসির জন্য ৬০ দিন এবং এইচএসসির জন্য ৮৪ দিনের অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে। আরো কিছুদিন হয়তো দেখতে হবে। যদি শিক্ষাপ্রতিষ্ঠান একবারেই খোলা সম্ভব না হয় তাহলে বিকল্প চিন্তা করতে হবে। যদি পরীক্ষা নেওয়া না যায় তাহলে বিকল্প কীভাবে মূল্যায়ন হতে পারে, সেগুলো নিয়ে কাজ চলছে।
মন্ত্রী বলেন, ‘আমাদের অনেক রকম চিন্তা আছে। কিন্তু পরীক্ষা হবে কী হবে না, এই মুহূর্তে বলে দিতে পারছি না। হয়ত বা খুব শিগগিরই সিদ্ধান্তটা নিতে হবে, পরীক্ষা নিতে পারবো কি পারবো না। সেটা সার্বিক পরিস্থিতির ওপর নির্ভর করবে। কিন্তু যেটাই হোক শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ মাথায় রেখে সিদ্ধান্ত হবে।’
মন্ত্রী বলেন, পরীক্ষার চাপ রেখে আনন্দের মধ্য দিয়ে কীভাবে পরীক্ষার্থীরা শিখবে সেটা নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। শিক্ষার্থীদের লেখাপড়া অব্যাহত রাখা এবং শিক্ষার্থীরা যাতে অনলাইন গেমস -এ আসক্ত হয়ে না পড়ে সে বিষয়ে নজর রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য শিক্ষা মন্ত্রনালয়ের আয়োজনে বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানসমূহে স্বাস্থ্যবিধি মেনে ৩৩ লাখ গাছ লাগানো হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) ড. মামুনুর রশীদ আজ বুধবার সন্ধ্যায় দায়িত্বে যোগদান করেছেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের প্রফেসর। যোগদ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২২ মে ২০২৬ থেকে ৩১ মে ২০২৬ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে। এছাড়া পবিত্র ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে ২২ মে ২০২৬ থেক ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বহুমাত্রিক ভাষাগত বাস্তবতাকে বিবেচনায় নিয়ে ভাষা সংবেদনশীল শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়ে নতুন একটি বৈশ্বিক অবস্থানপত্র প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল। এ ধরনের শিক্ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন পঞ্চম দিনে গড়িয়েছে। নতুন উপাচার্য ড. মোহাম্মদ ইকবালকে অবাঞ্চিত ঘোষণা ক ...
সব মন্তব্য
No Comments