স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বক্তব্যের সময় বণ্টনে ‘নজিরবিহীন বৈষম্য’ করা হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, বিরোধী দলের সংসদ সদস্যদের বক্তব্যের সময় কমিয়ে দেওয়া হলেও সরকারদলীয় সদস্যরা, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী, নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি সময় কথা বলার সুযোগ পাচ্ছেন।
সোমবার সংসদ ভবন চত্বরে এক ব্রিফিংয়ে জামায়াতের সংসদ সদস্য নাজিবুর রহমান এ অভিযোগ করেন। তিনি জানান, রবিবার সংসদ অধিবেশনে বিরোধী দলের সদস্যদের বক্তব্যের নির্ধারিত সময় থেকে পাঁচ মিনিট করে কমিয়ে দেওয়া হয়। সেদিন জামায়াতের মাত্র তিনজন সদস্য বক্তব্য দেওয়ার সুযোগ পান। বিপরীতে স্বরাষ্ট্রমন্ত্রী নির্ধারিত ৪০ মিনিটের পরিবর্তে এক ঘণ্টারও বেশি সময় বক্তব্য দেন। তার অভিযোগ, রাত ১০টার পরও সরকারদলীয় সদস্যদের বক্তব্যের সুযোগ দেওয়া হয়েছে, যা পূর্বের সমঝোতার পরিপন্থি।
বিল উত্থাপনের প্রক্রিয়া নিয়েও আপত্তি জানান নাজিবুর রহমান। তিনি বলেন, কার্যপ্রণালী বিধির ৭৭ বিধি অনুসরণ না করেই সংসদে বিল আনা হচ্ছে। সংসদ সদস্যদের বিল পর্যালোচনা ও আপত্তি জানানোর জন্য প্রয়োজনীয় সময় ও কাগজপত্র দেওয়া হচ্ছে না। পয়েন্ট অব অর্ডারে দলের সিনিয়র সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে বক্তব্যের সুযোগ না দেওয়ায় তারা সংসদ থেকে ওয়াকআউট করেন বলেও জানান তিনি।
ব্রিফিংয়ে আরও বলা হয়, সংসদে সময় ব্যবস্থাপনায় এমন ঘটনা দেশের সংসদীয় ইতিহাসে দৃষ্টান্তহীন। জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে জনগণের কথা বলাই বিরোধী দলের দায়িত্ব। সেই সুযোগ বাধাগ্রস্ত হলে সংসদের ভেতরে ও বাইরে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ অব্যাহত থাকবে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী।
স্টাফ রিপোর্টার: রাজধানীর লালবাগ শেখ সাহেব বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি (৪৪)-কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।শনিবার ( ...
স্টাফ রিপোর্টার: বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক র ...
স্টাফ রিপোর্টার: দেশের মানুষের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবি ...
সব মন্তব্য
No Comments