আল মাসুদ পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে কয়েকশ তরুণ তরুণী জড়ো হয়ে গায়ে মাদককে না বলি, দূর্নীতি মুক্ত সমাজ গড়ি এই স্লোগানের টি- শার্ট পরে মাদক ও দুর্নীতি প্রতিরোধে মাঠে নেমেছে তরুণসমাজ। শনিবার (২৬ অক্টোবর) সকালে থেকেদুপুর পর্যন্ত সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আয়োজনে মাদক এবং দুর্নীতি প্রতিরোধে ম্যারাথন প্রতিযোগিতা আয়োজন করা হয়।
উক্ত ম্যারাথনে পঞ্চগড়সহ সারাদেশের সাড়ে ৩ শতাধিক তরুণ তরুণীর উপস্থিতিতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জেলা প্রশাসক মো: সাবেত আলী এই ম্যারাথন দৌড়ের উদ্বোধন করেন।
পরে মহাসড়কের পাশ দিয়ে শহরের ৫ কিলোমিটার রাস্তা প্রদক্ষিণ করেন ম্যারাথনের তরুণ তরুণীরা ।এ সময় তরুণ তরুণীরা জানান, দৌড় নিজেদের শরীরকে সুস্থ রাখে। ম্যারাথনের মাধ্যমে আমরা সমাজকে দুর্নীতি ও মাদক মুক্ত গড়ে তোলার জন্য বার্তা দিতে চাই। প্রতিবছর প্রতিজেলায় এই উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন বলে মনে করেন তারা।
অনুষ্ঠানে পঞ্চগড়ের সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক এ্যাডভোকেট আহসান হাবিব জানান, পঞ্চগড়ের মাদকাসক্ত তরুণ সমাজ এবং দুর্নীতিতে যুক্ত সকল শ্রেনী পেশার মানুষকের বিশেষ বার্তা দেয়ার জন্যই মুলত এই আয়োজন।
নতুন বাংলাদেশ বিনির্মাণে জেলা প্রশাসক তরুণদের সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন তিনি।
ম্যারাথন শেষে মুক্তমঞ্চে আলোচনায় জেলা প্রশাসক সাবেত আলী, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, জেলা সমাজ সেবা কর্মকর্তা অনিরুদ্ধ কুমার রায়, কুইন্স কলেজের অধ্যক্ষ্য অধ্যাপক আলতাফ হোসেন, মাদক দ্রব্য নির্মুল অধিদপ্তরের পরিদর্শক আশরাফুল হক, পঞ্চগড় প্রেসক্লাবের আহ্বায়ক সরকার হায়দার, সম্মিলিত সেচ্ছাসেবি ফোরামের উপসমন্বয়ক ওয়াসিম আকরাম,সহ সমন্বয়ক মুরাদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন ।
স্টাফ রিপোর্টার: ফুটবল উন্মাদনায় মেতে উঠতে প্রস্তুত সারা বিশ্ব। আজ বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ রাতে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় আসর—ফিফা ওয়া ...
স্টাফ রিপোর্টার: তালাক না দিয়ে বিয়ে করার অভিযোগে দায়ের করা আলোচিত মামলা থেকে চূড়ান্তভাবে খালাস পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার (১ ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে দেখা গেল আর্জেন্টিনাকে। বাংলাদেশ সময় বুধবার (১১ জুন) সকালে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়েছে টাইগা ...
সব মন্তব্য
No Comments