মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: এক বিশ্ব,এক পরিবার,এক ভবিষ্যৎ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে সহকারী ভারতীয় হাই কমিশনের আয়োজনে আন্তজাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় নগরীর তালাইমারি শহীদ মিনার সংলগ্ন পদ্মা গ্রন্থাগারের সভা কক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিস্তর আলোচনা করা হয়।
আলোচনা সভায় ভারত-বাংলাদেশের দু-দেশীয় ভাতৃত্বপূর্ণ সম্পর্ক ও দুই বাংলার এক ভাষা,বাংলা ভাষা নিয়ে বক্তব্য রাখেন রাজশাহীস্থ সহকারী ভারতীয় হাই কমিশনার মনোজ কুমার।
তিনি বলেন,ভারত বাংলাদেশের সম্পর্ক বহু প্রাচীন। সংস্কৃতি,ভাষা,ঐতিহ্যসহ নানান দিক দিয়ে এই দুই দেশের মধ্যে রয়েছে বিস্তর সাদৃশ্য। ভাষার জন্য বাংলাদেশের আত্মত্যাগ সারা বিশ্বে একটি গৌরবোজ্জ্বল দৃষ্টান্ত। আমরা সকলে সেই সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। সেই সাথে বাংলাদেশের বাংলা ভাষা,অবকাঠামো উন্নয়নসহ সকল ক্ষেত্রে দেশটি উন্নতির চরম শিখরে আহরোন করবে এই প্রত্যাশা রাখি।
আলোচনা সভায় অন্যান্য বক্তারা,তৎকালীন ১৯৪৭ পরবর্তী ভাষা নিয়ে ধারাবাহিক আন্দোলন এবং ১৯৫২’র ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেন। অন্যদিকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ পূর্বে ভাষা নিয়ে পাকিস্তানিদের গড়িমসি ও স্বাধীনতার পর বাংলা ভাষায় বিজয়ের স্মীতৃচারণ করা হয়। সর্বশেষ,১৯৯৯ সালে ইউনেস্কো কর্তৃক ২১শে ফেব্রুয়ারি আন্তজাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বে দিনটিকে সর্বোচ্চ সন্মানে আসিন করার বিষয়ে একাধিক নৈতিক বক্তব্য পাওয়া যায়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সাবেক সংসদ সদস্য জিন্নাতুননেসা তালুকদার,বাংলাদেশ আওয়ামী লীগ মতিহার থানার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ আব্দুল মান্নান,বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান,উইমেনস চেম্বারের সভাপতি রোজিটি নাজনিন,পদ্মা গ্রন্থাগারের সাধারণ সম্পাদক সাইদুর রহমান আইয়ুবসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী প্রমুখ।
স্টাফ রিপোর্টার: সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার পরিস্থিতিতে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে পরিস্থিতি পর্যালোচনার পর আগামী ২১ অক্টোবর থেকে ...
স্টাফ রিপোর্টার: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বুধ ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রবাসী বাংলাদেশিদের ক্ষোভের মুখে পড়েছেন। সোমবার ...
ডেস্ক রিপোর্ট: মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবং স্থানীয় আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।সোমবার (১২ অ ...
সব মন্তব্য
No Comments