ডেস্ক রিপোর্ট: কোভিড পরিস্থিতিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের (বাংলাদেশি ও বিদেশি নাগরিক)? আর সুরক্ষা সেবা বিভাগ বা বাংলাদেশ মিশনগুলো থেকে এনওসি (অনাপত্তি পত্র) নিতে হবে না। বুস্টার ডোজ টিকা সম্পন্নকারী দেশি ও বিদেশি নাগরিকরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশকালে টিকা কার্ড বা উপযুক্ত প্রমাণ এবং আরটি-পিসিআর ভিত্তিক নেগেটিভ কোভিড রিপোর্ট প্রদর্শন করে নিজেদের গন্তব্যে যেতে পারবেন। তারা হোম কোয়ারেন্টাইনের আওতামুক্ত থাকবেন।
তবে বাংলাদেশ সরকারের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। এই শর্তাবলি বিমানপথে অনুমোদিত যাত্রীদের ক্ষেত্রেও কার্যকর হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) থেকে এই নিয়ম কার্যকর হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, টিকা সম্পন্ন না হলে ৭২ ঘণ্টা মেয়াদি আরটি-পিসিআর ভিত্তিক নেগেটিভ কোভিড রিপোর্ট প্রদর্শন ছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয় যাত্রীদের ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নিজের খরচে আরটি-পিসিআর টেস্ট সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ফলাফল আসা পর্যন্ত যাত্রীদের নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
তবে পরিস্থিতি আগের থেকে ভালো হওয়ায় অন্যান্য ভিসা প্রদান করা হলেও পর্যটন ভিসা এখনই চালু করা হচ্ছে না।-ইত্তেফাক
যশোর অফিস: কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৮ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় ওই পরিবারের আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছ ...
স্টাফ রিপোর্টার: জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। বুধবার, ৮ জুলাই ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: লিবিয়ার মাফিয়া চক্রের দাবিকৃত মুক্তিপণের টাকা দিয়েও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল বক্তিয়ার।মা ...
সব মন্তব্য
No Comments