ডেস্ক রিপোর্ট: দেশের ব্যাংকগুলোর পাশাপাশি বিমা, মিউচ্যুয়াল ফান্ড, ক্ষুদ্র ঋণসহ সকল আর্থিক প্রতিষ্ঠানের ডাটা ভিত্তিক হালনাগাদ তথ্য জানতে চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
সম্প্রতি আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের পূর্বনির্ধারিত বৈঠকে এসব বিষয় উঠে আছে।
এছাড়াও বৈঠকে সরকারি ব্যাংকের খেলাপি ঋণ কমানো এবং ব্যাংকের পরিচালনা পরিষদের পরিচালকদের ক্ষমতার অপব্যবহার রোধে প্রয়োজনীয় আইন সংস্কারের অনমনীয় মনোভাব দেখিয়েছেন আইএমএফের সদস্যরা।
বৈঠকে অংশগ্রহণকারী বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, আইএমএফ’র স্টাফ ভিজিট একটি নিয়মিত কাজ। সদস্য সব রাষ্ট্রের সঙ্গে চুক্তির আলোকে সংস্থাটি সংস্কার নিয়ে বৈঠকের মাধ্যমে নিয়মিত তদারকি করে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে অর্থনৈতিক সূচকগুলোর হালনাগাদ তথ্য নিয়ে আলোচনা করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে অগ্রগতি অর্জন সম্ভব হবে বলে জানানো হয়েছে। এছাড়া আমাদের নিজস্ব প্রয়োজনে কিছু সংস্কার নিয়ে কাজ করছি। এতে আইএমএফের চাহিদাও অনেকাংশে মিটে যাবে। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের অফসাইট, অনসাইট ও পরিসংখ্যান বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা তাদের চলমান কার্যক্রম উপস্থাপন করেন।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্টরা জানান, খেলাপি ঋণের বিষয়ে আইএমএফ খুবই সংবেদনশীল। তারা খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের চলমান কার্যক্রম সম্পর্কে জানতে চায়। তখন তাদের সামনে উপস্থাপন করা হয় যে বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণ কমাতে নিয়মিত তদারকি করছে। আর সরকারি ব্যাংকগুলোতে বাড়তি নজরদারি রেখেছে। এসব ব্যাংকের ঋণ কমাতে তাদের সঙ্গে এমওইউ করা হয়েছে। সেখানে কোন বছর কত অর্থ আদায় হবে সেটিও উল্লেখ রয়েছে। আর ব্যাংকের পরিচালকদের ক্ষমতার অপব্যহার কমাতে আইনের সংস্কার চেয়েছে।
এ ছাড়া ব্যাংকের পাশাপাশি বিমা কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড, ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান সমূহের ডাটা ভিত্তিক হালনাগাদ তথ্য, পরিদর্শন প্রতিবেদন এবং নিরীক্ষা প্রতিবেদন সম্পর্কে তথ্য চেয়েছে সংস্থাটি। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক জানায়, বাংলাদেশ ব্যাংক, বিমা নিয়ন্ত্রণ ও উন্নয়ন সংস্থা (আইডিআরএ), ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রক অথরিটি এবং বাংলাদেশ সিকিউরিটিস এন্ড একচেঞ্জ কমিশন যৌথভাবে তাদের চাহিদা মাফিক তথ্য সরবরাহ করবে।
ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের আশা, এই রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনি ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর ...
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
সব মন্তব্য
No Comments