বেনাপোল প্রতিনিধি: বেনাপোলের রঘুনাথপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে নারী, পুরুষ ও শিশুসহ ১৫ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (১৫ নভেম্বর) রাত ১০ টার দিকে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
ফেরত আসারা হলেন, আমিনুর রহমান (৫৬) ও আব্দুল্লাহ আল মামুন (২৯), হোসেন আলী (২৫), আব্দুল হান্নান (৬০), আকলিমা খাতুন (৫২), শাহানারা খাতুন (১৫), হাফিজুর রহমান (৩১), রেশমা খাতুন (২৮), আজমিরা (০৫), বাবলুর রহমান (৪২), তাহামিনা বেগম (৩৭), জান্নাতুল বুশরা (০৪), তাইজুল ইসলাম (৪৩), নাসিমা খাতুন (৪১) ও শেফালী খাতুন (৩৬)। তাদের বাড়ি সাতক্ষীরা ও খুলনা জেলায়।
বিজিবি জানায়, ভালো কাজের আশায় তাঁরা দালালের মাধ্যমে সাতক্ষীরা ও সুন্দরবন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। প্রায় চার বছর ধরে তারা সেখানে কলকাতা অঞ্চলে অবৈধভাবে অবস্থান করছিলেন। পরে ভারতীয় পুলিশ তাঁদের আটক করে। শনিবার রাতে রঘুনাথপুর বিওপি এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিজিবির রঘুনাথপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিজানুর রহমানের কাছে ১৫ বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন পেট্রাপোল বিএসএফের ক্যাম্প কমান্ডার এসি প্রবীণচান্দ। এরপর বিজিবি তাঁদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনর্চাজ (ওসি) আব্দুল আল মামুন সাহা জানান, আইনি প্রক্রিয়া শেষে বিএসএফের হস্তান্তর করা ১৫ জনকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
মক্কা (সৌদি আরব), বিশেষ প্রতিনিধি: সৌদিতে প্রথম দিন কর্মব্যস্ত সময় পার করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সৌদিতে হজ কার্যক্রম মনিটরিংয়ের কাজে এসে প্রথমদিনে গতকাল সৌদি হজ ও উ ...
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানের কোনো নাগরিক ভারতের নাগরিকত্ব পেতে চাইলে এখন থেকে তাঁকে নিজ দেশের পাসপোর্টের বর্তমান অবস্থা জানাতে হবে। এ সংক্রান্ত একটি লিখিত ঘোষণাপত্রও জমা দিত ...
ডেস্ক রিপোর্ট: অস্ট্রেলিয়ার সিডনিতে নিজ বাড়িতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ১৮ মে রাতে ক্যাম্পবেলটাউনের বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।পুলিশ জান ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ-এর কাছ থেকে মো. বকুল মন্ডল (২৫) নামে মানসিক ভারসাম্যহীন এক বাংলাদেশী যুবককে ফেরত এনেছে বিজিবি। শনিবার রাতে বিজিবি- ...
সব মন্তব্য
No Comments