দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রীর অবস্থান ও অনশন করেছে। উপজেলার সদর ইউনিয়নের সেন্টার মোড় বিলপাড়া এলাকার জালালের ছেলে আলাল ইসলাম (২৮) এর বাড়িতে অনশন শুরু করছেন ওই নারী। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২২ আগষ্ট মঙ্গলবার সকাল থেকে অনশন শুরু করেন ২৫ বছর বয়সী প্রবাসীর স্ত্রী ও এক সন্তানের জননী। পরে দৌলতপুর থানা পুলিশ তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
অনশনরাত ওই নারী জানিয়েছেন, আমার স্বামী এক বছর যাবৎ বিদেশে থাকার ফলে আলালের দোকানে যাওয়া আসা শুরু হয়। এক পর্যায়ে তার সাথে আমার প্রেমের সম্পর্ক হয় এবং আলালের সাথে আমার শারীরিক সম্পর্ক গড়ে উঠে। সে আমার বাড়ীতে প্রতিনিয়ত যাওয়া আসা করে। বিষয়টি আমার স্বামী জানার পর আমাকে তার বাড়ী থেকে বের করে দেয়। তাই বিয়ের জন্য আলালকে বার বার জানানো সত্বেও সে আমাকে বিয়ে করতে রাজি হয়নি। যার কারনে কিছুদিন পূর্বে আত্মহত্যা করার জন্য আমি বিষ খাই। সুস্থ্য হয়ে আজ (মঙ্গলবার) আলালের বাড়ীতে বিয়ের দাবিতে এসেছি সে বিয়ে করবে, না হয় আমি আত্মহত্যা করবো।
এদিকে আলাল তার বাড়িতে প্রেমিকার অবস্থান নেওয়ার পর পরই বাড়ী থেকে লাপাত্তা হয়। পরে দৌলতপুর থানা পুলিশের সহায়তায় আলালকে ঘটনাস্থলে এনে বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করা হয়। সেসময় ঘটনাস্থলে উপস্থিত দৌলতপুর থানার এএসআই শামীম ওই নারীকে আলালের বাড়ী থেকে চলে গিয়ে থানায় অভিযোগ করার জন্য পরামর্শ দেন।
আলালের বাবা জালাল বলেন, যেহেতু আমার ছেলে এবং ওই মেয়ে দু’জনের-ই সংসার সন্তান আছে। সেহেতু বিষয়টি মিমাংসার জন্য চেষ্টা করছি।
এবিষয়ে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমি জেনেছি। অনাকাংখিত ঘটনা যাতে না ঘটে সে জন্য পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল থেকে মহিলাকে উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে অভিযোগ পেলে অবশ্যই আইন অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
সব মন্তব্য
No Comments