ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো আজ এক বিবৃতিতে মুন্সিগঞ্জের রামকুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানশিক্ষক হৃদয় কুমার মন্ডলকে পূর্বপরিকল্পিত চক্রান্তে ধর্মতত্ত্ব আলোচনাকে কথিত ধর্ম অবমাননার অপবাদ দিয়ে তাকে নিগৃহীত করা ও মিথ্যা মামলায় গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। পলিটব্যুরোর বিবৃতিতে বলা হয়, বিজ্ঞানশিক্ষা জ্ঞান অর্জনের একটা মৌলিক বিষয়, যুক্তি ও তত্ত্ব হচ্ছে এর প্রাণ। বিজ্ঞানশিক্ষায় প্রতিবন্ধকতা তৈরী কোনভাবেই কাম্য নয়। এই ঘটনায় প্রতীয়মান হয় বিজ্ঞানের মৌলিক বিষয়কে ব্যাহত করার প্রয়াসেই একে সাম্প্রদায়িকীকরণের চক্রান্ত চলছে। বিবৃতিতে বলা হয়, দেশে নানা ঘটনায় সাম্প্রদায়িক আবহ তৈরীর চেষ্টা হচ্ছে। বইমেলার চিরন্তন পরিবেশ হটিয়ে দিয়ে সেখানে জামাতে নামাজ পড়ার স্থান তৈরী, বিশ^বিদ্যালয়ের মিলনকেন্দ্র ‘ছাত্র-শিক্ষক মিলনায়তন কেন্দ্র’ মেয়েদের আলাদা নামাজ স্থান করার দাবী যা অতীতে কখনো হয়নি তা সামনে এনে একটি সুক্ষ্ম সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরীর সুকৌশল অপচেষ্টা হচ্ছে। অন্যদিকে প্রবীণ বামপন্থি নেতা কমরেড বদরুদ্দিন ওমরের বক্তব্যকে ঘিরে তাকে ‘নাস্তিক’ আখ্যা দিয়ে কতিপয় কথিত ধর্মীয় আলেম সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানির চেষ্টা চালাচ্ছে। বিবৃতিতে বলা হয়, সমাজে মুক্তবুদ্ধির চর্চা, বিজ্ঞান চেতনার বিকাশ রুদ্ধ ও অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার লক্ষে এক শ্রেণীর চিহিৃত গোষ্ঠী সারাদেশে সাম্প্রদায়িক পরিবেশ সৃষ্টির অপচেষ্টা ও আক্রমণ চালাচ্ছে। এটা স্পষ্ট যে, সমাজে সাম্প্রদায়িকতা বিস্তৃতি ঘটেছে তার সাথে আপোষ ও নমনীয় নীতি গ্রহণ করার ফলেই এসকল অশুভ শক্তির ঔদ্ধত্য বেড়ে চলেছে। বিবৃতিতে হৃদয় কুমার মন্ডলকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানানো হয়।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। এছাড়া আগামী মাসে কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি সভার মধ্য দিয়ে রাজধানী ঢাকা সহ সারাদেশে সাংগঠনিক ক ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুইজন সংসদ সদস্য আগামীকাল রোববার (১২ এপ্রিল ২০২৬) শপথ গ্রহণ করবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ ...
রংপুর অফিস: গণভোট ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি অভিযোগ করেন, জনগণকে দেওয়া গণরায় কার্যকর না করে তা বাতিলের উ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তফশিল ঘোষণার পরই রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments