নজরুল ইসলাম তালা সাতক্ষীরা: বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে,বিএনপি-জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এবং ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সাতক্ষীরা তালায় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ চত্বরে তালা উপজেলা যুবলীগের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোলের সঞ্চালনায় সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক মোঃ মিজানুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রণব ঘোষ বাবলু, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম, যুগ্ম সম্পাদক মীর জাকির হোসেন,দপ্তর সম্পাদক মীর মহাসীন, উপজেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক জি এম শফিউর রহমান ডানলাপসহ সমাবেশ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ আগে উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম বলেন, বিএনপি জামায়াত সমাবেশের নামে তারা সাধারণ জনগণ, সাংবাদিক, পুলিশের উপর হামলা, অ্যাম্বুলেন্স ও গণপরিবহনে অগ্নিসংযোগ করেছে। তারা আবারও দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে মরিয়া হয়ে উঠেছে। এখনই তাদের যদি প্রতিহত করতে হবে।
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড নিবাসী, উজিরপুর বি এন খান কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শফিকুল ইসলাম (৭১) ইন্তেকাল করেছেন।সোমব ...
সব মন্তব্য
No Comments