ইতালী প্রতিনিধি: ইতালি আওয়ামী লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে রোমে। ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ১২টা এক মিনিটে কেক কেটে জন্ম উৎসব পালন করা হয়।এর আগে ইতালি আওয়ামী লগের বর্ষিয়ান নেতা নজরুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও আহ্সান পিপুর পরিচালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন পর্যায়ের আওয়ামী আওয়ামী লীগ নেতৃবৃন্দ দলীয় সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক জীবনের উপর আলোকপাত করেন।
প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা আয়েবার যুগ্ম সাধারন সম্পাদক এম এ রব মিন্টু, বিশেষ অতিথি ছিলেন জাসদের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এড: আনিচুজ্জামান, রোম মহানগর আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি স্বপন হাওলাদার, আওয়ামী লীগ নেতা মোঃ ইলিয়াস, যুবনেতা স্বপন দাস। এসময় আরো উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগ নেতা মাসুদ সিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ি আওয়ামী লীগ নেতা মাহাবুব চৌধুরী বাবু,আব্দুল বাতেন হাওলাদর. আরিফ হোসেন.নাসির খান, যুবলীগ ইতালি শাখার শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক রাজিব খান, রোম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক লিটন চৌধুরী, রোম মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক রাজিব রহমান,যুবলীগ নেতা ইলয়াস মল্লিক, আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হোসেন.খোকা হাওলাদার. আলাউদ্দিন.সানোয়ার ভুইয়া.ইতালী প্রেস ক্লাব সভাপতি খান রিপনসহ আরো অনেকে।
বক্তারা বলেন“জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যিনি চরম প্রতিকূল পরিবেশেও থাকতে পারেন শান্ত, স্বপ্ন দেখতে পারেন, দেখাতেও পারেন। ঠিক যেন পিতারই প্রতিচ্ছবি। সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্নে অবিচল। তার মেধা-মনন, সততা, নিষ্ঠা, যোগ্যতা, প্রজ্ঞা, দক্ষতা, সৃজনশীলতা, গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্র। একসময়ের কথিত ‘তলাবিহীন ঝুড়ি’, দারিদ্র্য-দুর্ভিক্ষে জর্জরিত দেশ আজ বিশ্বজয়ের নবতর অভিযাত্রায় এগিয়ে চলছে। বিশ্বসভায় আত্মমর্যাদাশীল জাতি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে বাঙালি জাতি।
সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘািয়ুক কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন রোম মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান।
যশোর অফিস: কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৮ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় ওই পরিবারের আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছ ...
স্টাফ রিপোর্টার: জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। বুধবার, ৮ জুলাই ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: লিবিয়ার মাফিয়া চক্রের দাবিকৃত মুক্তিপণের টাকা দিয়েও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল বক্তিয়ার।মা ...
সব মন্তব্য
No Comments