স্টাফ রিপোটার: রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রনে এসেছে।ফায়ার সার্ভিস ভোর পৌনে ছয়টা থেকে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সাভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে অংশ নেয়।তাদের সাথে সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী যোগ দেয়। তবে এখনও মার্কেটের ভিতর থেকে ধোয়া বের হচ্ছে । আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরও সময় লাগবে। আজ ১৫ এপ্রিল ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর জানিয়েছে, নিউ সুপার মার্কেটে আগুন লাগে ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ৩০ করা হয়েছে।ফায়ার সার্ভিসের সাথে যোগ দিয়েছে সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ।
এদিকে মার্কেটে আগুন লাগার ঘটনা খতিয়ে দেখতে বলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মার্কেটগুলোতে নিরাপত্তা জোড়দার করতে বলেছেন।এর সাথে জামাত-বিএনপির সম্পৃক্ততাও খতিয়ে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী।
স্টাফ রিপোর্টার: সম্ভাব্য বোমা হামলা ও নাশকতার আশঙ্কায় দেশের সব জেলা, পুলিশ রেঞ্জ ও মেট্রোপলিটন ইউনিটে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রাজধানী রোমের লিওনার্দো দা ভিঞ্চি–ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে (এফসিও) প্রায় সাত ঘণ্টার বেশি সময় ধরে আটকে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো- ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ও সংবাদ সম্মেলন নিয়ে সৃষ্ট কূটনৈতিক বিতর্কের মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) স্পষ্ট করেছে, শেখ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়ে ত ...
সব মন্তব্য
No Comments