ডেস্ক রিপোর্ট: সরকারের মন্ত্রিসভা কর্তৃক বাতিলকৃত ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় দৈনিক যুগান্তর পত্রিকার বিশেষ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তদন্তের ঘটনায় উদ্বেগ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
আজ বুধবার (২০ সেপ্টেম্বর ২০২৩) ডিইউজের ভারপ্রাপ্ত সভাপতি মানিক লাল ঘোষ ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।
তারা বলেছেন, সংবিধানের বাক ও মতপ্রকাশের স্বাধীনতা পরিপন্থী হওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করেছে সরকারের মন্ত্রিসভা। বাতিলকৃত আইনে মামলা দায়ের ও মামলার কার্যক্রম চলাও সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার পরিপন্থী। যা প্রকারান্তরে সংবিধান বিরোধীও বটে।
নেতৃবৃন্দ আরও বলেন, আব্দুল্লাহ আল মামুন একজন পেশাদার সাংবাদিক। তার বিরুদ্ধে এই মামলা দায়ের তার পেশাদারিত্বের যথাযথ দায়িত্ব পালন ও বিকাশে বাধা প্রদান বলে মনে করেন নেতৃবৃন্দ।
অবিলম্বে এ মামলা প্রত্যাহার করা না হলে কর্মসূচি দেয়া ছাড়া ইউনিয়নের কাছে আর কোন পথ থাকবে না জানান নেতৃবৃন্দ।
ডিইউজের নেতৃবৃন্দ আরো বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক ও সংবাদমাধ্যমকে হয়রানি করার মতো বিভিন্ন ধারা ছিলো বলেই ঢাকা সাংবাদিক ইউনিয়ন শুরু থেকেই ওই আইনের নিবর্তনমূলক ধারাগুলোর বিরোধীতা করে আসছিলো। দীর্ঘদিন পর সরকার আইনটি বাতিলের সঙ্গে সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের বিরুদ্ধে চলমান মামলাগুলো বাতিলের দাবি জানানো হয় ডিইউজের পক্ষ থেকে।
অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের বিরুদ্ধে চলমান সকল মামলা বাতিলের দাবি জানান ডিইউজের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশে ভো ...
স্টাফ রিপোর্টার: দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিভ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে দুই দেশের মধ্যকার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।রোববার (৯ আগস্ট) সাং ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার ও পেয়ারা বাগান পরিদর্শন করে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিন ...
সব মন্তব্য
No Comments