ডাকসু নির্বাচনে বিপুল ভোটে জয় নিয়ে ইতিহাস গড়লো ছাত্র শিবির

প্রকাশ : 10 Sep 2025
ডাকসু নির্বাচনে বিপুল ভোটে জয় নিয়ে ইতিহাস গড়লো ছাত্র শিবির

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট' বিপুল ব্যবধানে জয়লাভ কের ইতিহাস করেছে। এই জয়ে তারা ডাকসুতে একক আধিপত্য প্রতিষ্ঠা করলো । রাতভর গণনা শেষে আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফলে ভিপি পদে নির্বাচিত হয়েছেন আবু সাদিক কায়েম। তিনি পেয়েছেন ১৪, ০৪২ ভোট, যেখানে তাঁ নিকটতম প্রতিদ্বন্দী জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত ভিপি প্রার্থী আবদুল ইসলাম খান পেয়েছেন ৫,৬৫৮ ভোট।
জিএস পদে নির্বাচিত হয়েছেন এস. এম ফরহাদ। এজিএস পদে নির্বাচিত হয়েছেন মোহিউদ্দিন খান।
গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্বিবদ্যালয়ের বিভিন্ন হলে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রায় ৭৮ শতাংশ ভোটার অংশগ্রহণ করেন এই নির্বাচনে, যা সাম্প্রতিক ইতিহাসে সর্বোচ্চ উপস্থিতি।
বিশ্লেষকরা বলেছেন, ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের এই জয় ডাকসু নির্বাচনে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। নির্বাচিত নেতার ঘোষণা দিয়েছেন, শিক্ষার্থীদের আবাসন সংকট, গণপরিবহন, ক্যাম্পসের নিরাপত্তা এবং একাডেমিক সমস্যা সমাধানে তারা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।

সম্পর্কিত খবর

;