সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে জামালগঞ্জ উপজেলায় প্রতি বছরের ন্যায় সৌদি আরব হতে অসহায় গরীবদের জন্য আসা দুম্বা উদাও হওয়া খবর পাওয়া গেছে। মঙ্গল বার দুপুরে জামালগঞ্জে বরাদ্দ কৃত দুম্বা উদাও হওয়ার খবর পাওয়া যায়। জানাযায়, জামালগঞ্জ উপজেলায় বরাদ্দকৃত দুম্বা। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত দুম্বা জামালগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তার অফিসে গত শনিবারে আসার সঙ্গে সঙ্গে জামালগঞ্জের প্রশাসনের শুয়া দুম্বা উদাও। সাধারণ মানুষ দুম্বার মাংস আসছে বলে শুনেননি বলে জানান স্থানীয় ভুক্তভোগীরা। গোপন সুত্রে জানায়ায় উপজেলা অফির্সাস ক্লাবে ভোজনের আয়োজন করে দুম্বার মাংস ভাগাভাগি করে নিয়ে যায়। এই নিয়ে উপজেলার সাধারণ মানুষের হৈচৈ শোনতে পাওয়া যায়। ভুক্তভোগী জয়নাল, কাশেম, আবু সাইদ, রফিক, রাবেয়া, তাহমিনা জানান, আমরা শুনেছি দুম্বার মাংস আইছে, কিন্তু কোন দিন খাওয়ার তো দুরের কথা চোখে দেখিনি। স্থানীয় আবু রায়হান বলেন, ছোট বেলায় এই দুম্বার গুস্ত খেয়েছিলাম, এখনও কি দুম্বা আসে জামালগঞ্জ, আমরা এই অবুঝ মণ, ত্রিশ বছরের দুম্বার হিসাব চাই।
হিউম্যান রাইটস ট্রাস্ট অব বাংলাদেশ জামালগঞ্জ শাখার সভাপতি নুরুল হক বলেন, দুম্বার ব্যাপারে, জামালগঞ্জের জনতার পক্ষ থেকে যে অসম বন্টন বা অস্পষ্টতার অভিযোগের গুঞ্জন উঠেছে,তা প্রশাসন কর্তৃক, দায়িত্বপ্রাপ্ত দের মাধ্যমে পরিষ্কার করা উচিত বলে মনে করি।
এব্যাপারে জামালগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তা মো: এরশাদ হোসেন বলেন, আমরা ২টি রাজা হাঁস নিয়ে খেয়েছি। মোট ২৪ কাটন দুম্বা আসছে, এর মধ্য ৬টি ইউনিয়নে ২১ টি এতিম খানা মাদ্রাসায় বিতরণ করা হয়। তিনি আরও বলেন, সাচনা বাজার মাদ্রাসার মাও আজিজুল হকের সহযোগিতায় বিতরণ করি। পিআইও কাছে দুম্বার মাংস বিতরণ কৃত প্রতিষ্টানের তালিকা চাইলে তিনি দিতে পারেন নাই।
এব্যাপারে সাচনা বাজার মাদ্রাসার মাও আজিজুল হকের জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে কোন তালিকা নাই, আমি নিয়েছি।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নুর বলেন, দুম্বার মাংস প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিতরণের দায়িত্ব ছিলন, তিনি যতাযত ভাবে বিতরণ করেছে বলে আমাকে জানান, তারপরও যদি কোন কথা থাকে আমাকে জানালে ব্যবস্থা নিব।
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিস মার্কেটে দোকান বরাদ্দ প্রক্রিয়ায় অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত দাবি করা একদল পুরোনো ব্যবসায়ী। রোববার ২৮ জুন দুপুরে পিরোজপুর প ...
নেত্রকোণা প্রতিনিধি: দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে নেত্রকোণায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৩ লাখ ৯১ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।রোববার সকালে জেলার ২ হাজার ১ ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮৮০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালি ...
বরিশাল ব্যুরো: মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া চৌমুহনী এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে হিজলা নৌ-পুলিশের সদস্যরা।শনিবার বেলা এগারোটার দিকে স্থানীয়রা হিজলা উপজ ...
সব মন্তব্য
No Comments