বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি মানসিক প্রশান্তি ও সমাজে শান্তি বজায় রাখতে পর্যটন শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই শিল্পের উন্নয়নে সকল অংশীজনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে । বিশ্ব পর্যটন দিবস উপলকাষ্যে আজ ২৭ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ আয়োজিত বিভিন্ন কর্মসূচির উদ্বোধনকালে উপাচার্য এসব কথা বলেন। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘পর্যটন শান্তির সোপান’।
দিবসটি উপলক্ষ্যে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান র্যালিতে নেতৃত্ব দেন। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শরিফুল আলম খন্দকারসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ র্যালিতে অংশ নেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। এসময় পরিবার, সমাজ, প্রতিষ্ঠানসহ দেশের সকল স্তরে শান্তি বজায় রাখা জরুরি। শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়ায় পর্যটন অনুঘটক হিসেবে কাজ করে এবং এর মাধ্যমে মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়। শিক্ষা ও গবেষণার মাধ্যমে পর্যটন খাতের উন্নয়নে কাজ করার জন্য উপাচার্য ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments