কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান’র ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় দরিদ্র ও কর্মহীন ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। ১৩২০ মেঘাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র বিসিপিসিএল কোম্পানীর সি এস আর কার্যক্রমের আওতায় প্রতিটি পরিবারকে ১০কেজি চাল, ২কেজি ডাল, ১কেজি লবন ও ১কেজি তেল দেয়া হয়। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে বিদ্যুৎ কেন্দ্র লাগোয়া ধানখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ওইসব পরিবারের হাতে এ সহয়তা তুলে দেয়া হয়েছে। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রর মানব সম্পদ প্রশাসন বিভাগের উপ-মহা ব্যবস্থাপক মো.শহিদুল্লাহ ভ‚ইয়া, তত্ত¡াবধায়ক প্রকৌশলী মো.জোবায়ের আহম্মেদ, সহকারী ম্যানেজার মো.নুর হাসান, ধানখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.শাহাজাদা পারভেজ টিনু মৃধা, সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে হেল্প সেন্টারে সামাজিক সহায়তার জন্য বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে ৩০০ প্যাকেট প্রদান করেন বিসিপিসিএল।
উল্লেখ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ধানখালীর স্বপ্নের ঠিকানায় ১৩০, সিক্সলেন রিসেটেলমেন্ট আবাসনে ৩২, চম্পাপুর ২০০ ও টিয়াখালী ইউনিয়নে ৬০০ পরিবারকে এ খাদ্য সহায়তা প্রদান করা হবে। এছাড়া বিসিপিসিএল’র উদ্যোগে ২০ টি এতিমখানায় ১৫ আগস্ট উন্নত মানের খাবার পরিবেশন করা হবে বলে তাপ বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে।
সুজয় ঘোষ, নড়াইল: গায়ে আর্জেন্টিনার জার্সি, পায়ে বুট আর মাথায় প্রিয় খেলোয়ার মেসির কাঠের তৈরি অবয়ব। অক্লান্ত ধৈর্য্ ও পরিশ্রমে নিজ হাতে তৈরি প্রিয় খেলোয়াড়ের অবয়ব নিয়ে নড়াইল শহরজুড়ে পদযাত্রা করেছেন মেসিভ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
সব মন্তব্য
No Comments