ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আনিসুল হক এমপি বলেন, বাংলাদেশের মানুষকে শোসন করার জন্যে বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করা হয়েছিল। পাকিস্তান বঙ্গবন্ধুকে হত্যা করতে সাহস পায়নি কিন্তু আমাদের দেশের কুলাঙ্গাররা নিমর্মভাবে জাতির পিতার পরিবারকে হত্যা করেছে। তারা চেয়ে ছিল বাংলাদেশকে বিশ্ব দরবারে ভিক্ষুক হিসাবে চিহিৃত করতে সেই স্বপ্ন তাদের সফল হয়নি। বুধবার (২৪ আগষ্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে ভারচ্যুয়ালী প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি আরও বলেন, যারা মহান মুক্তিযুদ্ধে বিরোধীতাকারী রাজাকার আলবদরদের গাড়িতে পতাকা উড়ানোর অধিকার দিয়েছিলো বিএনপি। বঙ্গবন্ধু দেশের মানুষকে মনেপ্রানে ভালবাসতেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ছে তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার হাত ধরে দেশ আজ উন্নয়নের রোল মডেল। তিনি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধাদের কল্যানে শেখ হাসিনার সরকার সম্মাানী ভাতা বৃদ্ধিসহ তাদের আবাসস্থল তৈরি করে দিচ্ছেন।
নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আবহায়ক মাসুদ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ রাশেদুল কাওসার ভূইয়া জীবন, কসবা পৌর মেয়র মোঃ গোলাম হাক্কানী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ শহীদুল্লাহ, খাড়েরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির আহম্মেদ খান, বীর মুক্তিযেদ্ধা এস.আর এম ফারুক, ব্রাক্ষণবাড়িয়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল থেকে আগত এম ওয়াছেল সিদ্দিকী, মোঃ আবু হোরায়রাহ, এডঃ আক্তার হোসেন সাঈদ, রোস্তম আলী, তাজুল ইসলাম, রুহুল আমিন ভূইয়া বকুল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অবঃ) সামছুল আলম।
স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পক্ষের কোনো আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই। তাদের নীতি ও নৈতিকতা নেই। তারা মোনাফেকি করছে, আর ...
স্টাফ রিপোর্টার: দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণকে ক ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, স ...
ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২১ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিত ...
সব মন্তব্য
No Comments