স্টাফ রিপোর্টার।। "জ্ঞানের পাহাড়ে এসে আমি মুগ্ধ"-বললেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। আজ ( ২১ মার্চ) রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করে বলেন," দেশের স্বনামধন্য এই প্রতিষ্ঠানে এক সাথে বাংলা মাধ্যম, ইংলিশ ভার্সন, ইংরেজি মাধ্যম, বিশেষ শিশুদের শিক্ষা সহ প্রাথমিক, মাধ্যমিক, কলেজে বহুমুখী শিক্ষার ব্যবস্থা আছে। অনেক শিক্ষার্থী শিক্ষার সুযোগ পাচ্ছে। সুতরাং এটি একটি জ্ঞান অর্জনের পাহাড় বলা যায়।"
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,"তোমরাই আগামী বাংলাদেশের কাণ্ডারি। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর চেতনায় নতুন বাংলাদেশ গড়ার শপথ নাও।"
চীপ হুইপ তার বক্তব্যে বলেন,"মানবিক মূল্যবোধে এগিয়ে যেতে হবে। তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন শিক্ষকরা। কারণ তারাই মানুষ গড়ার মহান কারিগর।"
তিনি বলেন,"উন্নত বিশ্বের পথে আজকের বাংলাদেশের যে যাত্রা তার ভিত্তি স্থাপন করেছেন বঙ্গবন্ধু। সেই যাত্রাকে এগিয়ে নিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এর অবদান কৃষক, শ্রমিক সহ সকল শ্রেণীপেশার মানুষ।"
শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে বলেন, "স্বনামধন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসেবে তোমাদের দায়িত্ব অনেক। সেই দায়িত্ব পালন করে জাতির কাণ্ডারি হও।" তিনি উইলসের সার্বিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।
সভাপতির বক্তব্যে ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মোমিনুর রহমান বলেন,"সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে দূরে থেকে সততা, আদর্শকে ধারণ করে প্রকৃত দেশপ্রেমিক হও।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ ন ম শামসুল আলম খান। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক সহকারী প্রধান শিক্ষক নাসির উদ্দিন। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক হাজেরা সুলতানা, জিয়া উদ্দিন ভূঁইয়া ও রবিউল ইসলাম।
পরে শিক্ষার্থীদের একাডেমিক এবং ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, মনোনীতদের প্রায় দুই-তৃতীয়াংশই উচ্চশিক্ষিত ও কোটিপতি। মনোনীতদের মধ্যে প্রায় ৬৫ শতা ...
ডেস্ক রিপোর্ট: আজ ১ মে ২০২৬, মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের ঐতিহাসিক দিনটি বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টির বেশি দেশে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে। ১৮৮৬ সালের ১ মে যুক্ত ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আগামীকাল শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন:
“মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপ্রয়াণ এ ত্রি-স্মৃতি বিজড়িত ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ নির্মাতা বোয়িং-এর সঙ্গে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার একটি বড় চুক্তি স্বাক্ষর করেছে। সংশ্লিষ্টরা এটিকে দেশ ...
সব মন্তব্য
No Comments