দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকী নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। প্রাণনাশের হুমকিসহ তার বিরুদ্ধে চক্রান্ত করে ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলন করার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১১টায় আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান আব্দুল বাকী বলেন, উপজেলার ১৩৯নং মশাউড়া মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি জনবসতি গ্রাম রয়েছে। ওই গ্রামের সাধারণ মানুষ বিদ্যালয় সংলগ্ন রাস্তা বা সংকীর্ণ সড়ক দিয়ে দীর্ঘদিন ধরে চলাচল করে আসছেন। গত বর্ষা মৌসুমে রাস্তাটি জলবদ্ধতার সৃষ্টি হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে রাস্তাটি সংস্কারের জন্য সরকারি বরাদ্দের কাবিটা থেকে আদাবাড়িয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সাত্তারকে বালি ও মাটি দিয়ে ভরাটের দায়িত্ব দেওয়া হয়।
রাস্তাটি সংস্কার কাজ চলার সময় বিদ্যালয়ের মাঠের কিছু অংশে বালি পড়লে বিদ্যালয়ের শিক্ষকগণ এনিয়ে বাকবিতন্ডয় জড়িয়ে পড়েন। পরবর্তী সময়ে এ ঘটনা সম্পর্কে জানার জন্য বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক জান মোহাম্মদকে খোঁজ করা হলে বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ জানান প্রধান শিক্ষক ট্রেনিংয়ে আছেন। এরপর স্থানীয় লোকজনের সাথে বিষয়টি নিয়ে কথা বলার সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ আমার সাথে অসাদাচারণ ও দূর্ব্যবহার করেন। এমনকি তারা আমাকে প্রাণনাশসহ বিভিন্ন ধরণের হুমকি দেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হলে তিনি দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) কে ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
এ ঘটনার সূত্র ধরে মশাউড়া মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান মোহাম্মদ আমার বিরুদ্ধে চক্রান্ত ও ষড়যন্ত্রমূল সংবাদ সম্মেলন করে মিথ্য তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে যা সম্মান হানিকর। এছাড়াও তিনি আমাকে প্রাণনাশসহ বিভিন্ন ধরণের হুমকিও দিয়েছেন যা আমার জন্য নিরাপত্তাহীনর শামিল। তাই জনস্বার্থে গণমাধ্যম কর্মীদের স্মরণাপন্ন হয়েছি। তিনি চক্রান্ত ও ষড়যন্ত্রমূলক তথাকথিত সংবাদ সম্মেলন প্রত্যাখানসহ প্রাণনাশের হুমকি ও সম্মানহানির জন্য আইনের আশ্রয় নেওয়ার কথাও উল্লেখ করে লিখিত বক্তব্যে।
সংবাদ সম্মেলন চলাকালে বিদ্যালয় সংলগ্ন রাস্তাটি সংস্কার করে জনসাধাণের চলাচলযোগ্য করার দাবি জানান এলাকাবাসী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হিসাব আলী, আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল্লাহ আল ফারুক ও ইউপি সদস্যগণ এবং স্থানীয় সুধীজন।
মহসিন মিয়া লিটন বরিশাল অফিস: বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর আওতায় পরিচালিত অভিযানে দুই ইলিশ শিকারিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুজনকে সা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি জেলা যুবদলের উ ...
চট্টগ্রাম অফিস: আগামী ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াতের অনুমতি দিয়েছে সরকার। ড. ইউনুস সরকারের সময়ে উপদেষ্টা রিজওয়ানা হাসানের করা রাতযাপনের নিষেধাজ্ঞা আর নেই। নতুন আদেশ অন ...
পঞ্চগড় প্রতিনিধি: হিমালয়ের কন্যাখ্যাত সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। ভোর ও সকালের দিকে শীতের আমেজ অনুভূত হচ্ছে। আজ (মঙ্গলবার ২৭ অক্টোবর) সকাল ৯টার দি ...
সব মন্তব্য
No Comments