মো.পাভেল ইসলাম রাজশাহী: যথাযোগ্য মর্যাদা,পূর্ণ ভাবগাম্ভীর্য ও সাড়ম্ভরপূর্ণভাবে রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন,রাজশাহী নিউ গভ.ডিগ্রী কলেজের প্রফেসর ড.মো.আলীউল আলম,রাজশাহী জেলা ব্র্যাকের সমন্বয়কারী মো.মহসিন আলী,সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ শাখা) জান্নাত আরা তিথি।
ইউনেস্কো ঘোষিত আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে- ‘সাক্ষরতা শিখন ক্ষেত্রের প্রসার’। আলোচনা সভায় উপস্থিত বক্তারা বলেন- নিরক্ষরতা মুক্ত সমাজ গঠনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের গুরুত্ব অপরিসীম। সাক্ষরতার বহুবিধ ব্যবহারের মাধ্যমে মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।
শুধু সাক্ষরতার মাধ্যমে অর্থনৈতিক মুক্তিই নয়; বরং সামাজিক, সাংস্কৃতিক ও মানসিক মুক্তি আনয়নের মাধ্যমে প্রাত্যহিক জীবনে শান্তি প্রতিষ্ঠা করাই এর লক্ষ্য। কেননা সাক্ষরতা শান্তি আনয়নে অবদান রাখে এবং মানুষের ব্যক্তিগত স্বাধীনতা অর্জনে সহায়তা করে।
শুধু তা-ই নয়, বিশ্ব সম্পর্কে ভালো ধারণা অর্জনেও সাক্ষরতা কাজ করে। যিনি লিখতে ও পড়তে পারবেন, একমাত্র তিনিই জানবেন দেশ ও দেশের বাইরে কোথায় কী ঘটছে। এটি এমন একটি মাধ্যম,যা পারস্পরিক দ্বন্দ্ব ও সংঘাত নিরসন এবং প্রতিরোধেও সহায়তা করে। সাক্ষরতার সঙ্গে শান্তির সম্পর্ক বা যোগাযোগ এতটাই বেশি যে অস্থিতিশীল,
অগণতন্ত্রকামী এবং সংঘাতপূর্ণ দেশগুলোতে সাক্ষরতার পরিবেশ প্রতিষ্ঠিত করা কিংবা বজায় রাখা কঠিন হয়ে দাঁড়ায়। আমরা আফ্রিকা মহাদেশের কিছু দেশে লক্ষ করি, যেখানে শান্তির পরিবর্তে প্রতিনিয়ত সংঘাত চলছে। এসব দেশে সাক্ষরতার চিত্র ভালো নয়। মূলত তাদের দিকে তাকালে সাক্ষরতার সঙ্গে শান্তি প্রত্যয়টির একটি যোগসূত্র খুঁজে পাওয়া যায়।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন- বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ, জেলা রোভার স্কাউট, এনজিওকর্মী, সাংবাদিক বুদ্ধিজীবীসহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে সরকারি সহায়তার প্রলোভন দেখিয়ে এক অসহায় বিধবাকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ‘ফ্যামিলি কার্ড’ ও বিধবা ভাতার কার্ড করে দেওয়ার আশ্বাসে প্রতারিত হয়ে ওই নারী ...
নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড়: জেলার আটোয়ারীতে আসন্ন বাংলা শুভ নববর্ষ-১৪৩৩ বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের লক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ ...
স্টাফ রিপোর্টার: বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপা ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর গ্রামের ঐতিহ্যবাহী সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ...
সব মন্তব্য
No Comments