বিশেষ প্রতিনিধি, দিল্লি: বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে যে সরকারই নির্বাচিত হোক না কেন, ভারতের সঙ্গে সেই সরকারের ঘনিষ্ঠ ও গঠনমূলক সম্পর্ক বজায় থাকবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
সোমবার (৬ অক্টোবর) দিল্লিতে অবস্থিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের কূটনৈতিক সংবাদকর্মীদের 'ডিক্যাব' (ডিপ্লোম্যাটস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ)-এর প্রতিনিধি দলের সঙ্গে এক আলোচনা এই মন্তব্য করেন তিনি।
বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী এ অংশীদার। দেশটির জনগণের গণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতি ভারতের পূর্ণ সম্মান রয়েছে। বাংলাদেশে জনগণের ভোটে যে সরকারই আসুক, ভারত তার সঙ্গে কাজ করে যাবে।
মিশ্রি আরও বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক শুধুমাত্র সরকার বা নেতৃত্বের ওপর নির্ভর করে না-এটি দুটি জনগণের মধ্যকার গভীর বন্ধুত্ব, সংস্কৃতি এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে।
বিনি বলেন, আমরা এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে চাই। তিস্তা পানিবন্টন, সীমান্ত বাণিজ্য, রেল ও সড়ক সংযোগ জ্বালানি সহযোগিতা ইত্যাদি বিষয়ে আমরা অব্যাহতভাবে কজ করছি।
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গণপরিবহনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। পিংক রঙের এসব বাস প ...
স্টাফ রিপোর্টার: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের আওতায় ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠন করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল ...
স্টাফ রিপোর্টার: মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনির চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। সোমবার (১৭ আগস্ট) তার মেয়াদ বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।নতুন প্রজ ...
সব মন্তব্য
No Comments