নাটোর প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিগত ১৫ বছর যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অন্যদেশের কাছে বিক্রি করে দিয়েছিল। আমরা তাদের বলে দিতে চাই- কোন ষড়যন্ত্র, কোন চক্রান্তে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে বিপন্ন করতে আমরা দেবো না। তাদের রুখতে হবে, বাংলাদেশের মানুষ তাদের রুখে দেবে।
মঙ্গলবার(৩ ডিসেম্বর) বিকেলে নাটোর শহরের কানাইখালীতে নিহত নাটোর পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুজনের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, যত দুর্যোগ এসেছে বাংলাদেশে মুসলিমরা হিন্দুদের পাশে দাঁড়িয়েছে। হিন্দুরাও মুসলমানদের বিপদে পাশে দাঁড়িয়েছে। অথচ গতকালকে ভারতে বাংলাদেশের হাই কমিশনে আক্রমণ করা হলো। এটা অত্যন্ত দুঃখজনক, এর তীব্র প্রতিবাদ জানাই। ১৯৭১ সালে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত এই বাংলদেশ।
দুলু বলেন, আগের পুলিশ এখনও আছে যারা বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করেছিল, বাড়ি ঘরে হামলা চালিয়ে তছনছ করে দিয়েছিল। এই পুলিশ- প্রশাসনের মাথায় এখনো আওয়ামী লীগের ভূত আছে। কারন আওয়ামী লীগের তাদের অবৈধ সুযোগ- সুবিধা দিয়েছে।
৫ তারিখের পর দেশের বিভিন্ন জেলায় ডিসি অফিস, এসপি অফিস আগুন ধরিয়ে দিয়েছিল। কিন্তু নাটোরের কোন সরকারি অফিসে একটি ঢিল কেউ দেয়নি। আমাদের নেতাকর্মীরা কোনো ক্ষতি হতে দেইনি। এটা তোদের মনে রাখতে হবে যে আমরা তাদের পাশে রয়েছি।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য দুলু বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের সমর্থন রয়েছে আমাদের নেতা তারেক রহমান সেটা বারবার বলেছেন। কিন্তু আপনারা দেশ ভালোভাবে চালাতে পারছেন না। যতক্ষণ না পর্যন্ত নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করবে ততদিন আওয়ামী লীগের ষড়যন্ত্র, শেখ হাসিনার ষড়যন্ত্র বন্ধ হবে না। তারেক রহমান বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী। ২১ আগষ্ট মামলায় তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হলো। তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধাশীল ফলে এতো বছর পর তাকে খালাস দেয়া হয়েছে।
দুলু বলেন, আমার অনেক নেতাকর্মী ও কোন আত্মীয়-স্বজনকে আওয়ামী লীগ হত্যা করেছে। কোন হত্যার বিচার হয়নি। এসবের বিচার যদি এখন আমরা না করতে পারি তাহলে ভুক্তভোগী পরিবারগুলোকে কি জবাব দেবো। আওয়ামী লীগের সর্বহারারা যত বিএনপির মানুষকে হত্যা করেছে। এর উপহার সরুপ পাবনায় আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী তাদের লক্ষ লক্ষ টাকা দিয়ে পুনর্বাসিত করেছে।
বিএনপির নির্বাহী কমিটির এই সদস্য বলেন, আওয়ামী লীগ নাটোরে এতো লুটপাট করেছে যে কোন ইন্ডাস্ট্রি নাটোরে আর আসেনি। নাটোরে কোনো গ্যাস নাই। নাটোরের ওপর দিয়ে পাশের জেলায় গ্যাস দেয়। আমি ক্ষমতায় থাকলে কোদাল দিয়ে কেটে হলেও নাটোরে গ্যাসের ব্যবস্থা করতাম। আগামীতে যদি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ক্ষমতায় বিএনপি আসে তাহলে প্রথমেই নাটোরে গ্যাসের ব্যবস্থা করবো। কলকারখানায় গ্যাসের ব্যবস্থা করব, হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে।
জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—নাটোর জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, কাজী শাহ আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল প্রমুখ।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নে ঘটে যাওয়া চাঞ্চল্যকর তিন হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত আকাশ মোল্লা (২৮) অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রি ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী: রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৮ দ্বি-বার্ষিক মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল স ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামে ঝরনা (৩৫) নামে এক প্রবাসী স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকালে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর মডেল থানার চার তলা বিশিষ্ট আধুনিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন বরিশালের রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
২৭ এপ্রিল ...
সব মন্তব্য
No Comments