ডেস্ক রিপোর্ট: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন মিরপুর মৌজাস্থিত গৈদারটেক এলাকায় ডিটেইল্ড এরিয়া প্ল্যান (২০২২-২০৩৫)-এ চিহ্নিত জলাশয় ভরাট করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক টিস্যু কালচার ল্যাব নির্মাণ কাজ বন্ধে এবং জলাশয় সংরক্ষণ ও পুনরুদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় গতকাল (০৭ ডিসেম্বর ২০২৩) একটি পত্র প্রেরণ করেছে কয়েকজন নাগরিক সমাজ প্রতিনিধি। প্রেরিত পত্রে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এর গবেষণা অনুযায়ী ১৯৯৫ সালে ঢাকায় জলাধার ও জলাভূমির পরিমাণ ছিল ২০.৫৮ শতাংশ, যা ২০২৩ সালে কমে হয়েছে ২.৯১ শতাংশ। একটি আদর্শ শহরে ১০ শতাংশ থেকে ১২ শতাংশ জলাশয় থাকার কথা তার বিপরীতে রাজধানীতে রয়েছে মাত্র ২.৯১ শতাংশ, যা অত্যন্ত উদ্বেগজনক। জলাশয়সমূহ ভরাটের প্রত্যক্ষ প্রভাব; সামান্য বৃষ্টিতে ঢাকা মহানগরে প্রচণ্ড ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতাকে চিহ্নিত করেছেন নাগরিক সমাজ। এ পত্রের মাধ্যমে ‘‘উন্নয়নের নামে জলাশয় ভরাট করা যাবে না’’- মাননীয় প্রধানমন্ত্রীর এমন অনুশাসন এবং ঢাকার আশেপাশের নদী ও খাল উদ্ধারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ।
মাননীয় প্রধানমন্ত্রী বরাবর প্রেরিত এ পত্রে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) আধুনিক-পদ্ধতিতে বীজ আলু উৎপাদনের লক্ষ্যে গৃহিত প্রকল্প বাস্তবায়নের জন্য ডিটেইল্ড এরিয়া প্ল্যান (২০২২-২০৩৫)Ñএ জলাশয় হিসেবে চিহ্নিত এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত মিরপুর মৌজাস্থিত গৈদারটেক এলাকায় আরএস ৫০১০, ৫০১৩, ৫০১৬, ৫০১৭ ও তদ্সংলগ্ন দাগ এবং মহানগর ৩০০১, ৪০০৭ ও তদ্সংলগ্ন দাগসমূহের ১২ একর জলাশয় ভরাট করেছে। জলাশয়টি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের Water Regulating Pond এর সীমানার মধ্যে অবস্থিত। জলাবদ্ধতার চরম সংকটে থাকা এ নগরীর মিরপুর এলাকার পানি নিষ্কাশনের গুরুত্বপূর্ণ আধার এ জলাশয়। পত্রে আরও উল্লেখ করা হয়েছে যে, জনগুরুত্বপূর্ণ এ জলাশয় রক্ষায় মহামান্য হাইকোর্ট বিভাগে দায়েরকৃত একটি জনস্বার্থমূলক মামলার (নং ৯৬২৪/২০২৩) প্রেক্ষিতে ১৩ আগষ্ট ২০২৩ মহামান্য হাইকোর্ট বিভাগ উল্লেখিত জলাশয়ে পুনরায় মাটি ভরাট এবং যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকতে, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনকে নির্দেশ প্রদান করেছেন এবং আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের অন্তবর্তীকালীন এ আদেশ স্থগিত করে হাইকোর্ট বিভাগে মামলাটি শুনানীর আদেশ দিলে, বর্তমানে তা শুনানীর অপেক্ষায় রয়েছে।
প্রেরিত এ পত্রের মাধ্যমে নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিরপুর মৌজাস্থিত গৈদারটেক এলাকায় ডিটেইল্ড এরিয়া প্ল্যান (২০২২-২০৩৫)-এ চিহ্নিত জলাশয় ও Water Regulating Pond বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক ভরাটের সকল কার্যক্রম বন্ধে এবং ভরাটকৃত অংশ পুনরুদ্ধারপূর্বক পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। প্রেরিত পত্রে স্বাক্ষরকারীগণের দৃঢ় বিশ্বাস, মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ও আন্তরিকতায় মিরপুর মৌজাস্থিত গৈদারটেক এলাকায় ডিটেইল্ড এরিয়া প্ল্যান (২০২২-২০৩৫)-এ চিহ্নিত জলাশয় পুনরুদ্ধার সম্ভব হবে এবং নগরীর জলাশয় সুরক্ষায় একটি অনন্য দৃষ্টান্ত স্থাপিত হবে।
পত্রটিতে স্বাক্ষর করেছেন:
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপতি সুলতানা কামাল,
নিজেরা করি সমন্বয়কারী খুশী কবির ,অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা , ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, আইন ও শালিস কেন্দ্র নির্বাহী পরিচালক ফারুখ ফয়সল ,বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) আইন উপদেষ্টাএস এম রেজাউল করিম,বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির এবংপরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ ...
ডেস্ক রিপোর্ট: চলতি ২০২৬-২০২৭ অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান। এর মধ্যে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজারটি মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার ও ৩০১টি গির্জা রয়েছে। এস ...
বরিশাল অফিস: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ অতিরিক্ত কার্বন নিঃসরণ। কার্বন নিঃসরণের ফলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং পৃথিবীর স্বাভাবিক জ ...
স্টাফ রিপোর্টার: দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশে ভো ...
সব মন্তব্য
No Comments