সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক যুবকের দায়ের কোপে ইসমাইল হোসেন (৪৫) নামে আরেক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রীরচর ফারাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হোসেন ঐ এলাকার চাঁন ফারাজীর ছেলে। এ ঘটনায় একই এলাকার মৃত জালাল শেখের ছেলে মোস্তফা শেখকে আটক করেছে পুলিশ।
ডিগ্রীচর তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারা দুজনেই দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন রোগে আক্রান্ত। আজ দুপুরের দিকে মোস্তফা শেখের বাড়ির আঙিনায় আসেন ইসমাইল হোসেন। এসময় তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোস্তফা শেখের হাতে থাকা পাট কাটার বাগি (দা) দিয়ে ইসমাইল হোসেনকে এলোপাতাড়ি ভাবে কুঁপিয়ে হত্যা করে।
ডিগ্রীচর তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পরে মোস্তফা শেখকে আটক করে থানায় আনা হয়েছে। স্থানীয়রা বলছেন তারা দুজনই মানসিক ভারসাম্যহীন।
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড নিবাসী, উজিরপুর বি এন খান কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শফিকুল ইসলাম (৭১) ইন্তেকাল করেছেন।সোমব ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: উজিরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উজিরপুর উপজেলা শাখার আয়োজনে ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলা ...
পিরোজপুর অফিস: প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে পিরোজপুরে ব্র্যাক ব্যাংকের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা, গ্রাহকদের ফুলেল শুভেচ্ছা এবং নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তানে দেশীয় অস্ত্র নিয়ে জামায়াতে ইসলামীর শোডাউনে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতারা। তারা বলেছেন, গুলিস্তানের ...
সব মন্তব্য
No Comments