ডেস্ক রিপোর্ট : কলকাতা প্রেসক্লাবে বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্র উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
ভারত সফররত তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান বৃহস্পতিবার বিকেলে পশ্চিমবঙ্গের কলকাতায় ঐতিহ্যবাহী প্রেসক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত এই সংবাদ কেন্দ্র উদ্বোধনকালে প্রেসক্লাবের প্রেসিডেন্ট স্নেহাশিস সুর, সাধারণ সম্পাদক কিংশুক প্রামাণিক, বাংলাদেশের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান, উপ-দূতাবাসের প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন এবং প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী তার বক্তৃতায় বলেন, বাংলাদেশ যে সময়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উদযাপন করছে, সে সময়ে বঙ্গবন্ধুর নামে কলকাতা প্রেসক্লাবে সংবাদ কেন্দ্র স্থাপন দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আরেকটি মাইলফলক।
ড. হাছান এসময় ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের জনগণ ও সরকারের অকুণ্ঠ সহায়তা এবং ভারতীয় হাজার হাজার সেনাসদস্যের প্রাণদানের কথা উল্লেখ করেন। সেই সাথে তিনি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের খবর সারা বিশ্বে ছড়িয়ে দিতে কলকাতা প্রেসক্লাব যে বিশাল ভূমিকা রেখেছে, তা ভুলবার নয়।
কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সহায়তায় স্থাপিত এই সংবাদ কেন্দ্রে কম্পিউটার, প্রদর্শনী হল, লাইব্রেরি এবং প্রজেক্টরসহ আধুনিক ডিজিটাল সুবিধাদি রয়েছে। এর আগে সেপ্টেম্বরে নয়াদিল্লিতে প্রেসক্লাব অভ ইন্ডিয়ায় বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
কলকাতা প্রেসক্লাব প্রেসিডেন্ট স্নেহাশিস সুর বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এ সংবাদ কেন্দ্র স্থাপন আমাদের জন্য গর্বের বিষয়। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন আন্দোলন ও সংগ্রাম করায় ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। এ সংবাদ কেন্দ্র প্রতিষ্ঠার অর্থ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো। বাংলাদেশ ও বঙ্গবন্ধু সম্পর্কে প্রকৃত ইতিহাস জানতে নতুন প্রজন্মের জন্য এই কেন্দ্র উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।’
এদিন দুপুরে পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায়ের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় দু’দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা।
মক্কা (সৌদি আরব), বিশেষ প্রতিনিধি: সৌদিতে প্রথম দিন কর্মব্যস্ত সময় পার করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সৌদিতে হজ কার্যক্রম মনিটরিংয়ের কাজে এসে প্রথমদিনে গতকাল সৌদি হজ ও উ ...
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানের কোনো নাগরিক ভারতের নাগরিকত্ব পেতে চাইলে এখন থেকে তাঁকে নিজ দেশের পাসপোর্টের বর্তমান অবস্থা জানাতে হবে। এ সংক্রান্ত একটি লিখিত ঘোষণাপত্রও জমা দিত ...
ডেস্ক রিপোর্ট: অস্ট্রেলিয়ার সিডনিতে নিজ বাড়িতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ১৮ মে রাতে ক্যাম্পবেলটাউনের বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।পুলিশ জান ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ-এর কাছ থেকে মো. বকুল মন্ডল (২৫) নামে মানসিক ভারসাম্যহীন এক বাংলাদেশী যুবককে ফেরত এনেছে বিজিবি। শনিবার রাতে বিজিবি- ...
সব মন্তব্য
No Comments