ডেস্ক রিপোর্ট: জাতীয় বাজেটে শিক্ষাখাতে আনুপাতিক হারে বরাদ্দ কমানো, শিক্ষার বেসরকারিকরণ-বাণিজ্যিকীকরণ-সাম্প্রদায়িকীকরণের প্রতিবাদে আজ ২১ জুন, বুধবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা'র পাদদেশে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাজিব কান্তি রায়, দপ্তর সম্পাদক ও ঢাকা নগর সভাপতি অনিক কুমার দাস।
সমাবেশ থেকে বক্তারা বলেন,“প্রতি বছর বাজেটের কলেবর বাড়লেও কমছে শিক্ষাখাতে বরাদ্দের পরিমাণ। এই অর্থবছরে শিক্ষাখাতে গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে কম বরাদ্দ হয়েছে যা এশিয়ার মধ্যে সর্বনিম্ন। সরকার একদিকে 'স্মার্ট' বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিচ্ছে অপরদিকে শিক্ষাখাতে বরাদ্দ কমিয়ে দিয়ে প্রমাণ করছে এইসব ঘোষণা ফাঁপা বুলি মাত্র। শিক্ষা, স্বাস্থ্যের মতো পরিসেবা খাতগুলিতে রাষ্ট্রীয় বরাদ্দ কমিয়ে দিয়ে ক্রমাগত বেসরকারিকরণ-বাণিজ্যিকীকরণ নীতির বাস্তবায়নের মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থার কবর খোড়ার পাঁয়তারা চলছে। শিক্ষার মৌলিক ও মানবিক অধিকারকে ভূলুন্ঠিত করার শাসকশ্রেণির এই বিধ্বংসী দৃষ্টিভঙ্গির বিপরীতে দাঁড়িয়ে সর্বজনীন-বিজ্ঞানভিত্তিক-সেকুলার একই ধারার গণতান্ত্রিক শিক্ষার দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট লড়াই অব্যাহত রাখবে।''
সমাবেশ থেকে নেতৃবৃন্দ অনতিবিলম্বে সংশোধিত বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২৫ ভাগ বরাদ্দের দাবি জানিয়েছেন। একই সাথে শিক্ষা বেসরকারিকরণ-বানিজ্যিকীকরণ-সাম্প্রদায়িকীকরণের যেকোনো নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের সোচ্চার থেকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট'র চলমান আন্দোলনে সামিল হওয়ার আহবান জানানো হয় সমাবেশ থেকে।
স্টাফ রিপোর্টার: ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ইস্পাতকঠিন জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর ভারত সফরে যাওয়ার বিষয়ে আগ্রহী ছিলেন—এমন তথ্য জানিয়েছেন সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ...
স্টাফ রিপোর্টার: সম্ভাব্য বোমা হামলা ও নাশকতার আশঙ্কায় দেশের সব জেলা, পুলিশ রেঞ্জ ও মেট্রোপলিটন ইউনিটে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রাজধানী রোমের লিওনার্দো দা ভিঞ্চি–ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে (এফসিও) প্রায় সাত ঘণ্টার বেশি সময় ধরে আটকে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো- ...
সব মন্তব্য
No Comments