মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীর বাঘায় ৪০০ বোতল ফেন্সিডিলসহ নবাব আলী (৪৫) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার(২৮ অক্টোবর)দুপুরে উপজেলার আলাইপুর মন্ডলপাড়া এলাকার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটককৃত নবাব আলী উপজেলার আলাইপুর গ্রামের খলিল মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার(২৮ অক্টোবর) দুপুরে আলাইপুর এলাকার নবাব আলীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় তার বাড়িতে তল্লাশি করে শয়ন কক্ষের খাটের নিচে থেকে দুটি বস্তায় রাখা ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় তাকে নগদ ১৫ হাজার ৯০০ টাকা ও একটি মোবাইল ফোনসহ আটক করা হয়।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, আটককৃত নবার আলীর নামে মাদক দ্রব্য আইনে একটি মামলা দেওয়া হয়েছে।শনিবার(২৯ অক্টোবর)
সকালে বিজ্জ আদালতে প্রেরণ করা হবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সড়কে থ্রী হুইলার, ব্যটারী চালিত অটোরিকশা বন্ধের দাবিতে বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে ছয়টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে এই বাস টার্ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উজিরপুর উপজেলা বিএনপি।সোমবার (২ ন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : জরুরি মুহুর্তে রক্তদাতা না পেয়ে দিশেহারা হয়ে পরেছিলেন রোগীর স্বজনরা। এসময় মুমূর্ষ ওই রোগীর পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের উজিরপুর উপজেলা স ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: ফেসবুকে ‘গোপনে নয় ওপেনে ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে পোস্ট দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসাদ মোল্লা (৩০) বরিশালের উজিরপু ...
সব মন্তব্য
No Comments