বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১৯ সেপ্টেম্বর সোমবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকালে ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে উপাচার্যের নেতৃত্বে ছাত্র-শিক্ষক কেন্দ্র চত্বরে এক র্যালি বের করা হয়। এসময় সমিতির সভাপতি মামুন তুষার এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেলসহ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সমিতির সদস্যবৃন্দ এবং সমিতি সংশ্লিষ্ট বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সুস্থ ধারার সাংবাদিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চায় দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণাসহ সামগ্রিক উন্নয়নকে আরও এগিয়ে নিতে দক্ষতার সঙ্গে কাজ করার জন্য সমিতির সদস্যবৃন্দের প্রতি আহ্বান জানান।
এছাড়া, সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিকেলে কেন্দ্রীয় খেলার মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments