ডেস্ক রিপোর্ট: উত্তরপূর্ব মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে । মৌসুমী বায়ুর অক্ষ হরিয়ানা, পাঞ্জাব, উত্তর প্রদেশ লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
রংপুর , রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা,বরিশাল. চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. বৃষ্টি পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/ দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ যা অস্থায়ীভাবে দমকায় (৩০-৪০) কিঃ মিঃ।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭%
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬ টা ৫০ মিনিট।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ১৪ মিনিট।
পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থা (৩ দিন) বৃষ্টি /বজ্রসহ বৃষ্টিপাতের প্রবনতা সামান্য হ্রাস পেতে পারে।
ডেস্ক রিপোর্ট: বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এত্য জানিয়েছেন।
এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশা ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানা পুলিশের অভিযানে চুরি হওয়া সৌদি রিয়াল সহ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরু ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত ১০১টি ফ্লাইটে মোট ৪০ হাজার ৫৯০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
শুক্রবার (১ মে) বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমা ...
ডেস্ক রিপোর্ট: আজ শুক্রবার ভোর থেকেই টানা অঝোর বৃষ্টিতে কার্যত স্থবির হয়ে পড়ে রাজধানী ঢাকা। ভোর প্রায় পাঁচটার কিছু পর থেকে শুরু হওয়া ভারী বর্ষণ সকাল সাতটার আগ পর্যন্ত অব্যাহত থাকে, ফলে নগরীর বিভিন ...
সব মন্তব্য
No Comments