ডেস্ক রিপোর্ট: উপমহাদেশে প্রগতিশীল রাজনীতিতে আলো ছড়ানো অনন্য ব্যক্তিত্ব, মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর বিপ্লবী সরকারের উপদেষ্টা, ১৯৭১-এ ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা মুক্তিযোদ্ধা বাহিনী গঠনের অন্যতম উদ্যোক্তা, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)’র সাবেক সভাপতি প্রয়াত অধ্যাপক মোজাফফর আহমদের তৃতীয় প্রয়ান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ন্যাপ উপজেলা কমিটির উদ্যোগে এ মহান নেতার তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর নিজ গ্রাম এলাহাবাদে প্রতিষ্ঠিত ‘চেতনায় মুক্তিযুদ্ধ বাংলাদেশ’র কার্যালয়ের সামনে প্রয়াত নেতার সমাধীতে পূষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
সমাধীতে পূষ্পার্ঘ্য অর্পণ করেন ন্যাপ কেন্দ্রীয় কমিটি, চট্রগ্রাম, কুমিল্লা, চাঁদপুর জেলা ও দেবীদ্বার উপজেলা কমিটি, সিপিবি কেন্দ্রীয়, কুমিল্লা জেলা ও দেবীদ্বার উপজেলা কমিটি, মোজাফফর মনিসিংহ গ্রন্থাগার, এলাহাবাদ আদর্শ কলেজ, এলাহাবাদ উচ্চ বিদ্যালয়, এলাহাবাদ নিউভিশন সাংস্কৃতিক সংঘসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক- সাংস্কৃতিক সংগঠন।
উপজেলা ন্যাপ সভাপতি অনিল চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ মোঃ) কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আইভি আহমেদ (ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফফর আহমেদ’র এক মাত্র কণ্যা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাপ কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার এডভোকেট আব্দুর রহমান, কাজী সিদ্দিকুর রহমান, মোহাম্মদ আলী ফারুক, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক সফিক আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক মিটুল দাস গুপ্ত, মোশতাক আহমেদ, এনামুল হক, আইভি আহমেদ এর স্মামী বিশিষ্ট ব্যবসায়ি এ্যান্ড্রো ফ্লাইংগাম। পরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
(ন্যাপ মোঃ) কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আইভি আহমেদ বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল ন্যাপ এর প্রয়াত নেতা আমার পিতা অধ্যাপক মোজাফ্ফর আহমেদ আমৃত্যু সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। আমরা তার অসমাপ্ত কাজ শোষনহীন সমাজ তথা সমাজতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাব।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত প্রবীণ রাজনীতিক বীর গেরিলা মুক্তিযোদ্ধা আ’লীগ নেতা এডভোকেট গোলাম ফারুক, বাংলাদেশের কমিউিনিস্ট পার্টি (সিপিবি) কুমিল্লা জেলা কমিটির সাবেক সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, যুব সমিতি কেন্দ্রীয় কমিটির নেতা খায়রুল ইসলাম সোহেল, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল প্রমূখ।
বাংলাদেশে সুস্থধারার রাজনীতির অন্যতম পথিকৃৎ, উপমহাদেশের বাম প্রগতিশীল আন্দোলনের পুরুধা ‘কুড়ের ঘরের ন্যাপ মোজাফফর’ খ্যাত এ রাজনীতিবিদ ২০১৯ সালের এই দিনে ৯৭ বছর বয়সে রাজধানী ঢাকার একটি হাসপাতালে মারা যান।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানিয়েছেন, আসন্ন নির্বাচনী ম্যানিফেস্টোতে দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের জন্য আলাদা করে পরিকল্পনা রাখা হয়েছে। শ্রমিক, কৃষক, দিনমজুর ...
স্টাফ রিপোর্টার: প্রবাসে দলকে আরও সুসংগঠিত করতে এবং দলের কাণ্ডারি ও বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 'উত্ ...
স্টাফ রিপোর্টার: বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রাজধানীতে মঙ্গল শোভাযাত্রা ও মঙ্গল মিলনীর আয়োজন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নতুন বছরের এই শ ...
সব মন্তব্য
No Comments