পাবনা প্রতিনিধি: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সরকার মুক্তিযুদ্ধের চেতনানির্ভর, বিজ্ঞানবান্ধব, দক্ষতানির্ভর, মানবিক ও সৃজনশীল শিক্ষা ব্যবস্থা প্রচলনে কাজ করছে।
মন্ত্রী আজ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ‘বঙ্গবন্ধু : বাংলাদেশ জাতি রাষ্ট্র প্রতিষ্ঠার মহানায়ক’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাফিজা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ নুরুজ্জামান বিশ্বাস, সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. নূরজাহান বেগম, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী প্রমুখ।
শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ভবিষ্যৎ দেখতে পেতেন। তিনি মানুষের হৃদয়ে বাস করতেন। তাঁর ইতিহাসবোধ ছিল প্রচণ্ড। তাই তিনি অনেকের আপত্তি সত্ত্বেও ৭০ এর নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। ৭০ সালের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় স্বাধীনতার বৈধতা তৈরি করেছিল। নির্বাচনে অংশগ্রহণ না করলে মুক্তিযুদ্ধে হয়তো আন্তর্জাতিক সমর্থন পাওয়া যেত না। তেমনি ৭ মার্চের ভাষণে তিনি স্বাধীনতার ঘোষণা দেননি। কারণ ঘোষণা দিলে স্বাধীনতা যুদ্ধকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বলার চেষ্টা করতো পাকিস্তান সরকার। এ সময় অসাম্প্রদায়িক, শোষণমুক্ত, বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সকলকে কাজ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments