ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু, আক্রান্ত ৫১৬

প্রকাশ : 07 Dec 2025
ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু, আক্রান্ত ৫১৬

 ডেস্ক রিপোর্ট: গত ২৪ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩৯৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ২০৬ জন ও নারী ১৯০ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ৩০৮ জন ও নারী ২০৮ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গু  আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৯৭ হাজার ৮২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ৬১ হাজার ৩৮ জন ও নারী ৩৬ হাজার ৭৯১ জন।

সম্পর্কিত খবর

;