বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: নাটোর চিনিকলের চলতি মৌসুমের ৪২ দিনেই আখ মাড়াই কার্যক্রম শেষ হয়েছে। এই সময়ে ৩ হাজার চার টন চিনি উৎপাদি ৩ হয়েছে। আখ মাড়াই হয়েছে ৫৫ হাজার ৯৫৯ টন।
চিনিকল সুত্রে জানাযায়, গত বছরের ৩ ডিসেম্বর নাটোর চিনিকলের আখ মাড়াই কার্যক্রম শুরু হয়। এবার আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ছিল ৫০ হাজার মেট্রিক টন। এতে চিনি উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছিল ৩ হাজার মেট্রিক টন। ৪৫ কর্ম দিবসে চিনি আহরণের হার ধরা ছিল ৫.৫০ শতাংশ। কিন্তু ৪২ কর্ম দিবসেই মিলটিতে উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে এই সময়ে ৫০ হাজার টন আখ মাড়াই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অতিরিক্ত প্রায় ছয় হাজার টন আখ মাড়াই করতে সক্ষম হয় এই চিনিকল। অপরদিকে ৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদন লক্ষ্যমাত্রার বিপরীতে অতিরিক্ত ৪ টন চিনি উৎপাদন হয়েছে। আখ মাড়াই কার্যক্রমে চিনি আহরণের হার ছিলো ৫.৩৬ শতাংশ।
নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোঃ আবু বকর বলেন, সোমবার রাতে চিনি উৎপাদনের চূড়ান্ত হিসাব প্রস্তুত করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: উন্নয়ন কার্যক্রমে পারস্পরিক আস্থা ও দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তি মজবুত করতে দাতা সংস্থা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও প্রশাসনিক পর্যায়ের নীতিনির্ধারকদের নিয়ে ঢাকায় সভা অনুষ্ঠিত হয়েছে।আন ...
স্টাফ রিপোর্টার: ভারত থেকে আমদানি করা বিদ্যুতের জন্য নতুন করে অতিরিক্ত চার্জ আরোপ করেছে দেশটি। প্রতি ইউনিট বিদ্যুতের বিপরীতে ০.০০৫ ভারতীয় রুপি হারে সেটেলমেন্ট নোডাল এজেন্সি (এসএনএ) চার্জ দাবি করা হয ...
ডেস্ক রিপোর্ট: ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)-এর চতুর্থ সাব-অর্ডিনেটেড বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে দেশের শীর্ষস্থানীয় বীমা প্রতিষ্ঠান মেটলাইফ বাংলাদেশ। এ উদ্যোগ দেশে মেটলাইফের বিনিয়োগ পোর্টফোলিওক ...
স্টাফ রিপোর্টার: বিশ্বের বৃহত্তম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা হিরো মোটোকর্প বাংলাদেশে এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো বাজারে এনেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠানটির ১২ বছরের যাত্রায় এ ...
সব মন্তব্য
No Comments