ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে ৮ জুন ২০২৪ থেকে শুরু হয়েছে ৫ দিনব্যাপী আয়োজন লোকগানের আসর মহাজনের পদাবলী। লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় প্রযোজনা বিভাগের ব্যাস্থাপনায় লোকগানের এ আসর চলবে ১২ জুন ২০২৪ পর্যন্ত। রোববার ( ০৯ জুন ) ৩য় দিনের আসর অনুষ্ঠিত হয়েছে সন্ধ্যা ৬টায়।
অনুষ্ঠানের শুরুতে মহাজন পাঞ্জু শাহের গান – “আমাকে ফেরো না মুর্শিদ গো এবং ধর্ম বলতে তুমি ধর্ম কর্মফল তো গেলো না” গান পরিবেশন করেন শিল্পী সমির হোসেন। পাঞ্জু শাহের আরো দুটি গান পরিবেশন করেন মো. মুক্তার হোসেন। “শুধু কি আল্লাহ বলে পাবি রে মন পাগেলা এবং চেয়ে দেখ মনরে” পরিবেশন করেন তিনি। মহাজন পাগলা কানাইয়ের গান পরিবেশন করেন মো. রাসেল এবং দিল আফরোজ রেবা। তারা পরিবেশন করেন- “মরনের আগে মরো, কৃষ্ণ বেটা ভারি ঠ্যাটা” এবং “কি ফু ফুটিল রে মক্কায়, ঘর বেধেছে সাধের কামিল কার”।
উকিল মুন্সির গান পরিবেশন করেন শিল্পী কুলকুল শাহ। ফারজানা আফরিন পরিবেশন করেন তাঁরই গান –“আমার গায়ে যত দু:খ সয়” এবং ভিখারি দুয়ারে” ।
এরপর মহাজন শিতলং শাহের গান পরিবেশন করেন মো. শাহীন হোসেন এবং মুরাদ হোসেন । তারা পরিবেশন করেন “বন্ধু তুমি আইবারে বলে, বন্ধু তোর লাইগারে আমার” এবং “শুয়া উড়িল জীবের জীবন, আমি কি করি উপায়”।
মরমী কবি রাধারমণ দত্তের গান পরিবেশন করেন আফসানা হক ইমু। তিনি পরিবেশন করেন- “ভ্রমর কইয়ো গিয়া এবং আমার বন্ধু দয়াময়, তোমার দেখিবার মনে লয়”।
লাভলী শেখ পরিবেশন করেন – “জনম দু:খী কপাল পোড়া গুরু আমি একজনা”।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments