রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ১৯৪০ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী চাখার সরকারি ফজলুল হক কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ প্রফেসর মোসাম্মৎ বদরুন্নাহারের সভাপতিত্বেঅনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী,কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুর রব,বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখার ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু,যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত লাল কুন্ডু প্রমুখ। সহকারি অধ্যাপক সাইফুল্লাহ ইবনে আদম ও সহকারি অধ্যাপক হ্যাপি রাণী দের প্রাণবন্ত সঞ্চালনায় এছাড়াও বক্তৃতা করেন নবীনবরণ উদযাপন কমিটির আহবায়ক ও কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড.জসিম উদ্দিন,কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে মেহেদী হাসান ও তানজিল, অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ইমা জাহান রিয়া,নবীন শিক্ষার্থী অধরা আক্তার সুমাইয়া প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিকে নবীন বরণ অনুষ্ঠান শুরুর পূর্বে সংসদ সদস্য মো. শাহে আলম কলেজের নবনির্মিত ৬তলা বিজ্ঞান ভবনের উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা ডা.খোরশেদ আলম সেলিম, চাখার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান মিলন প্রমুখ।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড নিবাসী, উজিরপুর বি এন খান কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শফিকুল ইসলাম (৭১) ইন্তেকাল করেছেন।সোমব ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: উজিরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উজিরপুর উপজেলা শাখার আয়োজনে ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলা ...
সব মন্তব্য
No Comments