গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) সকল তথ্য প্রাপ্তির ক্ষেত্রে সহজলভ্যতা আনার লক্ষ্যে নিজস্ব মোবাইল অ্যাপ (জিএসটিইউ অ্যাপ) উদ্বোধন করা হয়েছে। অ্যাপটিতে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় তথ্য অন্তর্ভুক্ত রয়েছে, যা অভ্যন্তরীণ যোগাযোগকে আরো সহজ করে তুলবে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। এসময় তিনি অ্যাপটি তৈরি করার জন্য আইসিটি সেলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
আইসিটি সেল আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি সেলের পরিচালক ড. সালেহ আহমেদ।
অ্যাপটি ব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক-কর্মকর্তাদের মোবাইল নম্বর ও ই-মেইল আইডি, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার, ই-লাইব্রেরি সুবিধা, বাসের সিডিউল সংক্রান্ত তথ্য এবং বিভিন্ন জরুরি সেবার তথ্য পাওয়া যাবে।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। পর্যায়ক্রমে অ্যাপের তথ্য হালনাগাদ করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে টানা ১৬ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও শুরু হচ্ছে নিয়মি ...
সব মন্তব্য
No Comments