স্টাফ রিপোটার: উৎসবমুখর পরিবেশে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়ন ফরম কিনছেন জাপার নেতারা।
ফরম বিতরণের প্রথমদিনে পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলাসহ অনেক সিনিয়র নেতারা নির্বাচনে অংশ নেওয়ার জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এসময় জাপার কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বনানীস্থ জাপা কার্যালয়ে ব্যাপক শোডাউন দেন। এতে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
গতকাল রবিবার রাতে দলটি থেকে জানানো হয় আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হবে। এরমূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার টাকা।
বনানী কার্যালয় হতে প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ করা হবে।
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের বরগুনা-২ আসনের সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের উত্তরার বাসায় বসে নাশকতার পরিকল্পনা করার সময় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর-১-এর ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ও সালমান মুক্তাদির স্টুডিও পরিদর্শন শেষে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাং ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর আজ আবারও স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি ক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযানের পর ৫৪ ধারায় গ্রেফতার ২৭ জনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রে ...
সব মন্তব্য
No Comments