পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রমজান মাস মানেই সংযম,সহানুভূতি ও ইবাদতের সময়। এ সময় ধনী-গরিব নির্বিশেষে সকল মুসলমান একসঙ্গে রোজা পালন করেন এবং ইফতার ভাগাভাগি করেন। আর এই মহিমান্বিত সময়কে আরও অর্থবহ করে তুলতে রাজশাহী অঞ্চলের সোনালী ব্যাংক পিএলসি জিয়া পরিষদের এক অনন্য উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রায় ২৫০ জনের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
রোববার (২৩ মার্চ) বিকেলে রাজশাহী নগরীর লক্ষ্মীপুরে সোনালী ব্যাংক পিএলসি'র জিএম অফিসের মূল ফটকের সামনে পথচারী ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ করা হয়। এ আয়োজন ছিল তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়।
ইফতার বিতরণ অনুষ্ঠানে এক অনন্য উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের উপদেষ্টা মো. মাহফুজুল হাসান,ভারপ্রাপ্ত সভাপতি মেকদার হোসেন, সাধারণ সম্পাদক এসএম আব্দুল্লাহ ওমর নাফিস, সাংগঠনিক সম্পাদক মো. তৌহিদুল ইসলাম,ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল বাকী,ভাইস প্রেসিডেন্ট মাসুদ হাসান,নাটোর জিয়া পরিষদের সভাপতি নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর সেলিম,সোনালী ব্যাংক এমপ্লয়িজ এসোসিয়েশন বি-৬৬৪ এর সভাপতি মো. আহসান হাবিব, সহ সাংগঠনিক সম্পাদক মো. আকরাম আলীসহ আরও অনেকে।
এ সময় জিয়া পরিষদের পক্ষ থেকে বলেন, “বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেই আমরা এই ইফতার আয়োজন করেছি। একই সঙ্গে পথচারী,শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”
ইফতার গ্রহণকারী পথচারী ও সাধারণ মানুষদের মধ্যে ছিল আনন্দের ঝলক। অনেকেই বলছিলেন, "রমজানে এমন উদ্যোগ আমাদের জন্য অনেক উপকারী। দিনশেষে ইফতার পেয়ে আমরা সত্যিই কৃতজ্ঞ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "ইসলামের শিক্ষা হলো দানশীলতা ও মানবতার কল্যাণ। সেই চেতনা থেকেই আমরা ভবিষ্যতেও এই ধরনের জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যাব।"
কুমিল্লা অফিস: কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসানপুর ও গুণবতী এলাকায় ‘সোনার বাংলা এক্সপ্রে ...
নড়াইল প্রতিনিধি: গতকাল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ...
পিরোজপুর অফিস: পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর বোয়ালিয়া বড়কুঠি ভূমি অফিসের সপুরা আদায় কেন্দ্রে হোল্ডিং খোলা হবে নাকি বন্ধ থাকবে—তা যেন নির্ভর করে সংশ্লিষ্ট তহশিলদার (ভূমি উপ-সহকারী কর্মকর্তা) সাইফুল ইসলাম ...
সব মন্তব্য
No Comments