সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে দাখিল মাদ্রাসার দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, বকশিগঞ্জ ধানুয়া কামালপুর ইউনিয়নের খামার গেদরা গ্রামের এক কৃষকের মেয়ে ও যদুরচর দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রীকে (১৮) একই ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৫) প্রেমের ফাঁদে ফেলে। এক পর্যায়ে সাইফুল ইসলাম ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখান। গত ১ ডিসেম্বর রাতে বিয়ের কথা বলে ওই ছাত্রীর নিজ ঘরে যান সাইফুল ইসলাম এবং তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এসময় ওই ছাত্রীর ডাকা-ডাকি ও চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে গেলে সাইফুল ইসলামকে হাতেনাতে আটক করেন। ঘটনাটি ধামাচাপা দিতে ওই রাতেই সাইফুল ইসলামের বাবা ফরিদ মিয়া ও তার মা খাইরুন নেছা তার ছেলের সঙ্গে ওই ছাত্রীর বিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে সাইফুল ইসলামকে নিয়ে যান।
এরপর থেকেই সাইফুল ইসলাম লাপাত্তা হয়ে যায়। বিয়ের প্রলোভনে ধর্ষণের ঘটনায় ওই মাদ্রাসা ছাত্রী সাইফুল ইসলামকে আসামী করে ৩ ডিসেম্বর (রোববার) বিকালে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খাঁন জানান, মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। আসামীকে দ্রুত গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে।
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড নিবাসী, উজিরপুর বি এন খান কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শফিকুল ইসলাম (৭১) ইন্তেকাল করেছেন।সোমব ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: উজিরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উজিরপুর উপজেলা শাখার আয়োজনে ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলা ...
পিরোজপুর অফিস: প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে পিরোজপুরে ব্র্যাক ব্যাংকের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা, গ্রাহকদের ফুলেল শুভেচ্ছা এবং নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তানে দেশীয় অস্ত্র নিয়ে জামায়াতে ইসলামীর শোডাউনে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতারা। তারা বলেছেন, গুলিস্তানের ...
সব মন্তব্য
No Comments