এলিনা হক, বিশেষ প্রতিনিধি : প্রবাসীরা তাঁদের কস্টার্জিত অর্থ দেশে পাঠিয়ে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন বলে উল্লেখ করে প্রবাসীদের উন্নয়ন সহযোদ্ধা বলে আখ্যায়িত করেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী আওয়ামী যুবলীগের সাবেক চেয়ারম্যান এডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি স্বস্ত্রীক উমরা পালন শেষে জেদ্দায় আওয়ামীলীগের দশ সংগঠনের নেত্রীবৃন্দের সাথে এক সংক্ষিপ্ত সময় মতবিনিময়কালে এ কথা বলেন। তিনি প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণের ধারাকে অব্যাহত রাখার আহ্বান জানান।
এ সময় আওয়ামী সংগঠন সমুহের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইসমাইল হোসাইন, ওয়াজি উল্লাহ মিয়া, মোশারফ হোসেন খান, মাঈনউদ্দিন ভুঁইয়া, আতাউর রহমান ভূঁইয়া, শামীম চৌধুরী, কাজী জহির, জোবায়ের আহমেদ , মাসুদ হাসান জাফর, সাহেদ আজগর ও মোজাম্মেল। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য প্রবাসীদের আহ্বান জানান।
যশোর অফিস: কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৮ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় ওই পরিবারের আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছ ...
স্টাফ রিপোর্টার: জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। বুধবার, ৮ জুলাই ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: লিবিয়ার মাফিয়া চক্রের দাবিকৃত মুক্তিপণের টাকা দিয়েও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল বক্তিয়ার।মা ...
সব মন্তব্য
No Comments