বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর শহীদ ডা. মিল্টন হলে আজ ৩ মে ২০২৬ইং তারিখ রবিবার সকালে ইনস্টিটিউশনাল কোয়ালিটি ইস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে শুরু হয়েছে ‘টিচিং মেথডলোজি এন্ড এ্যাসেসমেন্ট ফর ফ্যাকাল্টি মেম্বারস অফ বিএমইউ’ বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন বিএমইউর মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। উদ্বোধনী বক্তব্যে মাননীয় উপাচার্য তার বক্তব্যে এই প্রশিক্ষণ কর্মশালা শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে অবদান রাখবে বলে উল্লেখ করেন। একই সাথে ক্লাস নেয়ার পূর্বে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ও বিশেষ প্রস্তুতি নেয়ার জন্যও শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
প্রশিক্ষণ কর্মশালায় আউটকাম বেইসড এডুকেশন বিষয়ে মুল্যবান প্রবন্ধ উপস্থাপন করেন বিএমডিসির সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. মোঃ সাইফুল ইসলাম। ইফেকটিভ টিচিং অফ লারনিং বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন অধ্যাপক ডা. তাহমিনা বেগম। গ্রুফ ওয়ার্ক বিষয়ে আলোকপাত করেন ডা. মোঃ রাসেল আহমেদ খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমইউর সম্মানিত সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম।
সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ডা. নূরুন নাহার খানম। সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক ডা. দীনে মুজাহিদ মোঃ ফারুক ওসমানী ও অতিরিক্ত পরিচালক ডা. আবু ছালেহ মোঃ আবু ওবায়দা।
সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু।
স্টাফ রিপোর্টার: দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় নিশ্চিত মৃত্যু ৬ জন।একই সময়ে নত ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত ও সন্দেহজনক হামে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা শূন্য এবং সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৫ জন।আজ শুক্রবার স্বাস্থ্য ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউতে আজ বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ইং তারিখে বি ব্লকের সামনে থেকে মানবদেহের দীর্ঘস্থায়ী অটোইমিউন রোগ বিশ্ব সজোগ্রেন দিবস ২০২৬ উপলক্ষ্যে একটি র্যাল ...
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ২২ জুলাই সকাল ৮টা থেকে ২৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু ...
সব মন্তব্য
No Comments