স্টাফ রিপোর্টার: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান’র সাথে আজ সকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত H.E. Mr. Yao Wen এর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উপদেষ্টা দু’দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক খাতে পারস্পরিক অংশীদারিত্ব ও সহযোগিতার জন্য চীনের প্রশংসা করেন। ছাত্র-জনতার সম্মিলিত ত্যাগের ফলে গঠিত এই অন্তবর্তীকালীন সরকার দুর্নীতি, অন্যায়-অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে সবসময় অনমনীয় থাকবে বলে এই সময় মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা বলেন, অন্তবর্তীকালীন সরকার ইতিমধ্যে অনেক জনকল্যাণমূলক পদক্ষেপ নিয়েছে। বিদ্যুৎ খাতে Bangladesh Energy Regulatory Commission Act (BERC)-এর ৩৪(ক) ধারা বাদ দিয়ে গণশুনানির মাধ্যমে বিদ্যুৎ এর দাম নির্ধারণ করা, ভবিষ্যতে বিভিন্ন কাজের দরপত্র উন্মুক্ত প্রতিযোগিতামূলক পরিবেশে আহবান করা এবং এক্ষেত্রে কারো সাথে কোনো বিশেষ চুক্তি বা সুবিধা প্রদান না করা অন্যতম বলে উল্লেখ করেন তিনি। এই সময় উপদেষ্টা বর্তমানে দেশের গ্যাস সংকট উত্তরণে Land Based Gas plant নির্মাণ, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, Battery Energy Storage System তৈরি ও ট্রেনের লোকমোটিভ ক্রয়ে চীন সরকারের আর্থিক ও কারিগরি সহযোগিতা কামনা করেন।
অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চীনা রাষ্ট্রদূত বলেন, চীন সরকার বাংলাদেশ ও এই দেশের জনগণের জীবনমান উন্নয়নে সব সময় সহযোগিতা করে যাবে। এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার পাশাপাশি চীনা রাষ্ট্রদূত বিগত আমলগুলোতে বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে বিপুল পরিমাণ বিনিয়োগের কথা উল্লেখ করে বলেন, চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার এবং চীন সরকার সব সময় বাংলাদেশের জনগণের উন্নয়ন হয় এরকম প্রকল্পগুলোতে বিনিয়োগ করতে আগ্রহী। এ সময় তিনি বর্তমানে চলমান চীনা প্রকল্পগুলোর কাজ দ্রুততম সময়ে শেষ করতে এই সরকারের সহযোগিতা চান।
এসময় উপদেষ্টা চীনের চলমান প্রকল্পগুলোর ব্যাপারে সকল প্রয়োজনীয় সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করে উল্লেখ করেন এই সরকার খরচ কম করে কাজের গুণগত মান বজায় রেখে গ্রাহক সেবার উপর জোর দিচ্ছেন। এছাড়াও উপদেষ্টা সড়ক, সেতু, রেল, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন প্রকল্পগুলোতে চীন সরকারের আর্থিক ও কারিগরি সহায়তা কামনা করেন।
এই সময় চীনা রাষ্ট্রদূত গ্রিন এনার্জি খাতে বিনিয়োগের জন্য বাংলাদেশ সরকারকে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করতে বলেন এবং অন্যান্য খাতগুলোতে অগ্রাধিকারমূলক ভিত্তিতে যাচাই করে সকল ক্ষেত্রে প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহায়তার ব্যাপারে উপদেষ্টাকে আশ্বস্ত করেন।
বৈঠকে চীন দূতাবাসের কাউন্সিলার Song Yang, ২য় সচিব Shi Xueliang, ৩য় সচিব Bai Zhaoxi সহ মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান কার্যক্রম সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। প্রব ...
বেনাপোল প্রতিনিধি: ভারত থেকে ফেরার সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে ৩২ হাজার ২০০ কানাডিয়ান ও ৩৩ হাজার ৪০০ অস্ট্রেলিয়ান ডলারসহ আব্দুস সালাম (৫০) নামে বাংলাদেশি এক পাসপোর্ট য ...
স্টাফ রিপোর্টার: সঠিক ঠিকানা না পাওয়ায় বিদেশে পাঠানো প্রায় ৫ হাজার ৬০০টি পোস্টাল ব্যালট দেশে ফিরে এসেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে মালয়েশিয়া থেকে সর্বাধিক ৪ হাজার এবং ইতালি থেকে প্রায় ১ ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সম্প্রতি বিদেশি ভিসা নীতিতে বড় পরিবর্তন ঘোষণা করেছে, যাতে বাংলাদেশসহ মোট ৩৮টি দেশকে নতুন “ভিসা বন্ড” নীতির আওতায় রাখা হয়েছে। এই নীতি অনুযায়ী বাংলাদে ...
সব মন্তব্য
No Comments