রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান ও জাতীয় সংসদের সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামালের তৃতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ২০২০ সালের ১৮ মার্চ বুধবার বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে মৃত্যুবরণ করেন। ওই দিন রাতে তার লাশ দেশে নিয়ে আসা হয় এবং ১৯ মার্চ বৃহস্পতিবার বাদ আসর ঢাকা ক্যান্টনমেন্টের ‘আল্লাহু’ জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে আজিমপুর গোরস্থানে মায়ের কবরের পাশে চির নিদ্রায় শায়িত করা হয়।
তার গ্রামের বাড়ি বরিশালের বানারীপাড়ায়। সৈয়দ শহীদুল হক জামাল ১৯৯১, ১৯৯৬ (১৫ ফেব্রুয়ারি) ও ২০০১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের বানারীপাড়া সংযুক্ত পিরোজপুরের স্বরূপকাঠি আসনে বিএনপির টিকিটে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বানারীপাড়া ও স্বরূপকাঠীসহ বিভিন্ন এলকায় বহু স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠাসহ নানা উন্নয়ন ও সামাজিক কাজের সঙ্গে জড়িত ছিলেন। সৈয়দ শহীদুল হক জামাল ঢাকা স্টক এক্সেঞ্জের প্রতিষ্ঠাতা সদস্য, বিশ্ব রেড ক্রস প্রেসিডেন্টের উপদেষ্টা,বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। এছাড়াও তিনি মেহেরপুর ও পিরোজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও জাতীয় সংসদের হুইপ ছিলেন।
এদিকে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ ১৭ মার্চ শুক্রবার বাদ জুমা বানারীপাড়া উপজেলার লবণসাড়া গ্রামে তার নিজ বাড়িতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। তার রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত এ দোয়ানুষ্ঠানে বাংলাদেশ ওয়ার্কার্সপার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, শেরে বাংলার দৌহিত্র একে ফাইয়াজুল হক রাজু,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ গোলাম ফারুক,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,উ্পজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মীর সহিদুল ইসলাম ও মরহুমের তিন ছেলেসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের প্রায় ১০ সহস্রাধিক মানুষ অংশ নেয়। এদিকে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৮ মার্চ শনিবার বাদ জোহর ঢাকার ক্যান্টনমেন্টের বাসা ও স্থানীয় ‘আল্লাহু’ মসজিদসহ বিভিন্ন মসজিদে দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে বলে মরহুমের ছেলে ব্যারিস্টার সাঈফ জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: সম্ভাব্য বোমা হামলা ও নাশকতার আশঙ্কায় দেশের সব জেলা, পুলিশ রেঞ্জ ও মেট্রোপলিটন ইউনিটে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রাজধানী রোমের লিওনার্দো দা ভিঞ্চি–ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে (এফসিও) প্রায় সাত ঘণ্টার বেশি সময় ধরে আটকে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো- ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ও সংবাদ সম্মেলন নিয়ে সৃষ্ট কূটনৈতিক বিতর্কের মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) স্পষ্ট করেছে, শেখ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়ে ত ...
সব মন্তব্য
No Comments