কোপেনহেগেন (ডেনমার্ক) প্রতিনিধি: ডেনমার্কের কোপেনহেগেনে গতকাল বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন উপলক্ষ্যে একটি বিশেষ আলোচনা সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডেনমার্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী, সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব ড. তরুণ কান্তি শিকদারসহ উপস্থিত ছিলেন ডেনমার্ক প্রবাসী বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রীর তরফ হতে ই-পাসপোর্ট দেশবাসীর জন্য উপহার। বিশ্বে বাংলাদেশ যেন উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠা পায় সরকার সে লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে, তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত ই-পাসপোর্ট। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ ই-পাসপোর্ট কার্যক্রম চালু করেছে। এর মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের দেশে প্রবেশ ও বহির্গমনের ক্ষেত্রে ঝামেলামুক্ত চলাচল নিশ্চিত হবে এবং সহজ ইমিগ্রেশনের মাধ্যমে বিমানবন্দরে ই-গেটের সর্বাধিক সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।
যশোর অফিস: কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৮ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় ওই পরিবারের আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছ ...
স্টাফ রিপোর্টার: জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। বুধবার, ৮ জুলাই ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: লিবিয়ার মাফিয়া চক্রের দাবিকৃত মুক্তিপণের টাকা দিয়েও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল বক্তিয়ার।মা ...
সব মন্তব্য
No Comments