নাহিদ মিথুন (নীলফামারী)জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় ২৭ জন ক্যানসার রোগীর মাঝে ১৩ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসব ক্যানসার রোগীর হাতে ৫০ হাজার করে টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এসময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। সমাজ সেবা কর্মকর্তা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুরারোগ্য ব্যাধি ক্যানসার রোগীদের সহায়তায় এই প্রকল্প চালু করেছে। এবারে ২০২০--২১ অর্থ বছরের ২য় কিস্তির বরাদ্দ থেকে উপজেলার ২৭ জন দুস্থ অসহায় ক্যানসার রোগীর মাঝে এই চেক বিতরণ করা হয়। সমাজ কল্যান মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা সমাজ সেবা অধিদপ্তর এসব চেক বিতরণ করে।
স্টাফ রিপোর্টার: আগামী শনিবারের মধ্যে দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে বাধ্যতামূলকভাবে লেবার রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। নির্ধারিত সময় ...
স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের নির্দেশে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ৮৭ নং আব্বাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে সহকার ...
স্টাফ রিপোর্টার: সরকার জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৩৩ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। রোববার, ৫ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ব ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে মেট্রোরেলের ক্রমবর্ধমান যাত্রী চাহিদা মেটাতে ২০২৭ সালের এপ্রিলে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিতাংশে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভে ...
সব মন্তব্য
No Comments