ডেস্ক রিপোর্ট: মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারী অবস্থায় রয়েছে। আবহাওয়বিদ মো. তরিফুল নেওয়াজ কবির এতথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক : দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় (১০-১৫) কি. মি.। সকাল ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৯৩%
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৫ টা ৪০ মিনিটে। এবং
আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৫ টা ৫৩ মিনিটে।
স্টাফ রিপোর্টার: সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) সংযুক্ত করা বাধ্যতামূলক করেছে সরকার। নির্ধারিত সময়ের পর ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সম্মেলনে যোগ দিতে গিয়ে ভারতের নয়াদিল্লি বিমানবন্দর থেকে ফেরত এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইমিগ্রেশনে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তু ...
ডেস্ক রিপোর্ট:'বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইন ২০১৩' অনুযায়ী দেশে ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনার জন্য নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধিত হওয়া বাধ্যতামূলক। বর্তমানে বেসামরিক বিমান ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের আরো দুইটি কমিটি গঠন করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণা ...
সব মন্তব্য
No Comments