স্টাফ রিপোটার: জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১৬ আগস্ট টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ প্রাঙ্গণে আর্টক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ১৬ আগস্ট বেলা ২টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্যে দিয়ে আর্টক্যাম্প শুরু হয়। আর্টক্যাম্প এর উদ্বোধন করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উপস্থিত ছিলেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিমসহ একাডেমির কর্মকর্তাবৃন্দ। আর্টক্যাম্পে ১৩জন দেশ বরেণ্য চারুশিল্পী অংশগ্রহণ করেন। শিল্পীরা হলেন- শিল্পী আব্দুল মান্নান, সমীরণ চৌধুরী, কীরিটি রঞ্জন বিশ্বাস, দুলাল চন্দ্ৰ গাইন, শাহজাহান আহমেদ বিকাশ, মো. আলপ্তগীন, মো. জাকির হোসেন পুলক, আব্দুর সাত্তার তৌফিক, সৈয়দ সাইফ আলী, জয়ন্ত সরকার জন, মো. আজমল হোসেন, সুরভী আক্তার এবং শিল্পী নূর মুনজেরীন মিমি।
এছাড়া সমাধি প্রাঙ্গণে আর্টক্যাম্প এর পাশাপাশি গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শিশু চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় চারটি গ্রুপে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছয় শতাধিক শিশু অংশগ্রহণ করেন। ক গ্রুপ-শিশু থেকে ২য় শ্রেণি। খ গ্রুপ: ৩য় থেকে ৫ম, গ গ্রুপ-৬ষ্ঠ থেকে ৭ম, ঘ গ্রুপ- ৮ম থেকে ১০ম। মোট ১২জন প্রতিযোগিকে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়।
স্টাফ রিপোর্টার: প্রায় তিন দশক পর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তার মরদেহ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলি ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজ্যসভা থেকে ইস্তফা দিতে পারেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। সোমবার, ৯ জুন তাঁর পদত্যাগের জল্পনায় সরগরম দিল্লি ও কলকাতার রাজনৈতিক মহল। এর আগে সোমবার ...
বিনোদন ডেস্ক: আলোচিত উপস্থাপক দীপ্তি চৌধুরী বিয়ে করেছেন। শুক্রবার, ৫ জুন দুপুরে রাজধানীর বাংলা মোটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁর আকদ সম্পন্ন হয়েছে। চ্যানেল আইয়ের জনপ্রিয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী আবারও বাবা-মা হলেন। শুক্রবার ৫ জুন বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কন্যা সন্তানের আগমনের খবর নিশ্চিত করে ...
সব মন্তব্য
No Comments